বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

বিলাল হোসেন: দ্রুততম সময়ে শেষ হলো শ্যামনগরের গ্যারেজ বাজার থেকে হরিনগর বাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের কার্পেটিং। এতে স্বস্তি ফিরেছে সড়কটি ব্যবহারকারী কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের মাঝে।

দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা সড়কটি ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় দুই কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নিয়ে দ্রুততম সময়ে কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা।

এতে ইতোমধ্যে সুবিধা পাচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী, হরিনগর বাজার, গ্যারেজ বাজার, জেলেখালী, মুন্সিগঞ্জ, কচুখালী, মথুরাপুর, ধুমঘাট, হরিনগর, যতীন্দ্রনগর, কুলতলী, কদমতলা, ছোট ভেটখালী, ও বড়ভেটখালীসহ আরও কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ। একইসাথে চলাচলের সুবিধা পাচ্ছে শ্যামনগর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র সুন্দরবনের কোল ঘেসা হরিনগর বাজারের কয়েকশত ব্যবসায়ী।

বৃহস্পতিবার বিকালে সড়কটি মেরামতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরার পরীক্ষণ টিম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ, এস, এম তারিকুল হাসান খান, সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, মো: রবিউল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রকৌশলী এম আব্দুস সামাদ, উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ, এস, এম তারিকুল হাসান খান সাড়ে চার কিলোমিটার রাস্তা পায়ে হেটে পরিদর্শন করে রাস্তায় চলাচলকারী উপকারভোগীদের সাথে কথা বলেন।

এসময় কচুখালী গ্রামের গৌর মন্ডল বলেন, আমার বয়স ৭০ বছর হয়েছে। এর আগে এই রাস্তায় তিন বার কাজ হতে দেখেছি। কিন্তু এবারই প্রথম আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে কাজ হতে দেখলাম। আমার বাড়ি রাস্তার পাশেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রাস্তার কাজ দেখেছি। এতো দ্রুত কাজটি শেষ হবে আমরা ভাবতেও পারিনি। সবচেয়ে বড় কথা কাজটি দ্রুত করায় সাধারণ মানুষের কোনো ভোগান্তি হয়নি। এতে আমরা খুশি। রাস্তাটি মেরামত হওয়ার ফলে এ অঞ্চলের কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে।

হরিনগর বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, পূর্বে এ রাস্তা দিয়ে মালামাল আনতে খুবই অসুবিধা হতো। তাছাড়া শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ হয়ে হরিনগর বাজারে আসতে কয়েক কিলোমিটার পথ ঘুরে আসতে হতো, তাতে আমাদের পরিবহন খরচও অনেক বেড়ে যেতো। কিন্তু রাস্তাটি দ্রুত মেরামত করার ফলে আমরা সহজে মালামাল পরিবহন করতে পারছি। এতে আমাদের খরচ অনেক কম হচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ, এস, এম তারিকুল হাসান খান বলেন, রাস্তাটি সাতক্ষীরা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। সুন্দরবন উপকূলের অবহেলিত জনপদের জনসাধারণের সুবিধার্থে রাস্তাটি দ্রুত মেরামত করা হয়েছে। শ্যামনগর উপজেলা এলজিইডি অফিসের কর্মকর্তা ও ঠিকাদারে আন্তরিক প্রচেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় রাস্তাটি দ্রুত মেরামত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আমরা রাস্তাটি মেরামত করেছি। কিন্তু রাস্তাটি ভালো রাখার দায়িত্ব রাস্তা ব্যবহারকারীদের। রাস্তাকে ঘেরের বেড়ি হিসাবে ব্যবহার করলে অথবা অতিরিক্ত পণ্য বোঝাই পরিবহন চলাচল করলে রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন হওয়ার জন্য আহবান জানান নির্বাহী প্রকৌশলী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

যশোরে ২৬টি সোনার বারসহ ৩ জন আটক

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

১০

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

১১

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

১২

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

১৩

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১৪

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

১৫

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

১৬

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

১৭

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৮

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

১৯

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705