বাংলাদেশ, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রতিনিধিত্বের এক তাৎপর্যপূর্ণ চিত্র ফুটে উঠেছে। নির্বাচনে জয়ী ২৯৪ জন বিধায়কের মধ্যে মোট ৪২ জন মুসলিম প্রার্থী বিধানসভায় জায়গা করে নিয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধান বিরোধী দল বিজেপি এবারের নির্বাচনে কোনো মুসলিম প্রার্থীকে টিকিট দেয়নি, ফলে দলটির পক্ষ থেকে কোনো মুসলিম বিধায়কও নির্বাচিত হননি।

তৃণমূল কংগ্রেস এবার মোট ৪৭ জন মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল, যাদের মধ্যে ৩১ জনই বিপুল ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে, জাতীয় কংগ্রেস ৭০ জন মুসলিম প্রার্থী দাঁড় করালেও জয়লাভ করেছেন মাত্র দুইজন। বামফ্রন্ট ২৯ জন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) ২৪ জন মুসলিম প্রার্থী দিয়েছিল। এছাড়া তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টি ৯০ জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছিল।

গুরুত্বপূর্ণ জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার আমডাঙায় ফুরফুরা শরীফের পরিবারের সদস্য মোহাম্মদ সিদ্দিকী। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কলকাতা পোর্ট এলাকা থেকে ফিরহাদ হাকিম এবং কসবা থেকে আহমেদ জাভেদ খান জয়ী হয়েছেন। এছাড়া কালিয়াগঞ্জের আলিফা আহমেদ, মোথাবাড়ির নজরুল ইসলাম, মগরাহাটের শামীম আহমেদ, লালগোলার আব্দুল আজিজ, জলঙ্গির বাবর আলী এবং হরিহরপাড়ার নিয়ামত শেখ তৃণমূলের টিকিটে জয়ী হয়ে বিধানসভায় যাচ্ছেন।

অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় কংগ্রেসের হয়ে রানীনগর থেকে জুলফিকার আলী এবং ফারাক্কা থেকে মোহতাব শেখ জয়ী হয়েছেন। দীর্ঘ খরা কাটিয়ে বামফ্রন্টের পক্ষে মোস্তাফিজুর রহমান এবং আইএসএফের পক্ষ থেকে ভাঙ্গড় আসনে নওশাদ সিদ্দিকী জয়লাভ করেছেন।

আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা—এই দুটি আসনেই জয়ী হয়েছেন। তবে নিয়মানুযায়ী তিনি একটি আসন থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন, যেখানে পরবর্তী সময়ে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন

১

আর মাত্র ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

২

কালিগঞ্জে টেকসই খামার ব্যবস্থাপনায় মতবিনিময়

৩

কালিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশুর

৪

সাতক্ষীরায় শিক্ষকদের সাথে মাউশি উপ-পরিচালকের মতবিনিময়

৫

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন নেইমার!

৬

শ্যামনগরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

৭

পরীক্ষার ১ ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে: শিক্ষামন্ত্রী

৮

আশাশুনি সদর ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মুরশিদ গ্রেপ্তার

৯

অন্তঃসত্ত্বা অবস্থায় এক দিনে ১০০ সিগারেট, জানতেন না গর্ভে আলিয়া

১০

সাতক্ষীরায় নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটরদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

১১

৮ মাস পর শরণখোলা থেকে কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

১২

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চাকরিচ্যুত পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

১৩

কালিগঞ্জ ও শ্যামনগরের ১১০ কৃষক পেলেন প্রদর্শনী পুষ্টি বাগানের উপকরণ

১৪

মিঠাইলাল হেলা’র প্রতি সুইপার কল্যাণ ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

১৫

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নযরুর রহমান আর নেই

১৬

সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর

১৭

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

১৮

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২

১৯

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

২০