বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণার দুদিন পার না হতেই তিনি এটি স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আজ বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি আরব। এরফলে ট্রাম্প এটি স্থগিত করতে বাধ্য হয়েছেন।

দুই মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পর সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো অবাক হয়।

এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প কথা বলেন। কিন্তু তারা দুজনে ঐক্যমতে পৌঁছাতে পারেননি।

সৌদি আরবের একটি সূত্র এনবিসিকে বলেছেন, পাকিস্তান বর্তমানে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, সৌদি এতেই সমর্থন দিচ্ছে। অর্থাৎ সৌদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়।

হোয়াইট হাউজ দাবি করেছে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই ট্রাম্প নতুন অভিযান ঘোষণা করেছিলেন। কিন্তু ওমানের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানায়নি। অভিযান শুরুর পর মূলত তারা সমন্বয় শুরু করেছে। তবে মার্কিনিদের এমন কাজে তারা ক্ষুব্ধ হননি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। মার্কিনি ও ইসরায়েলিদের এ হামলার আগে হরমুজ সবার জন্য উন্মুক্তই ছিল।
সূত্র: এনবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১০

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

১১

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

১২

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

১৩

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৪

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

১৫

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

১৬

মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

১৮

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

১৯

মধু না দিলে মেলে না মধু আহরণের পাস!

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705