বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

ডেস্ক রিপোর্ট: কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দীপ্ত টেলিভিশন।

বৃহস্পতিবার বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত রোমাঞ্চকর এক ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে পরাজিত করে তারা শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনাল ম্যাচটি উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি রায়হান আল মুঘনি।

চ্যাম্পিয়ন হওয়ায় আকর্ষণীয় ট্রফি ও ২০ হাজার টাকার প্রাইজমানির পাশাপাশি দীপ্ত টেলিভিশনের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। রানার্স-আপ দৈনিক কালবেলাকে ১০ হাজার টাকার প্রাইজমানি, রানার্স-আপ ট্রফি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পুরস্কার দেওয়া হয়।

ফাইনালে টাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচ সেরার (প্লেয়ার অব দ্য ফাইনাল) পুরস্কার জিতে নেন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন এবং গোল্ডেন বুট লাভ করেন।

এর আগে প্রতিযোগিতার সেমি-ফাইনালে দীপ্ত টেলিভিশন টাইব্রেকারে চ্যানেল আইকে এবং দৈনিক কালবেলা দ্য ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে পা রাখে। উল্লেখ্য, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল তিনটি ম্যাচই টাইব্রেকারে নিষ্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

১১

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

১২

মধু না দিলে মেলে না মধু আহরণের পাস!

১৩

নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুলগাছের মগডালে

১৪

পাইকগাছায় জব্দকৃত পারশে পোনা নদীতে অবমুক্ত

১৫

শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

১৬

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৩২৪

১৭

পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে ৯ মে, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

১৮

আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

১৯

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705