বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৪ মে ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

ডেস্ক রিপোর্ট: আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির প্রধান দায়িত্ব ছিল ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।

সেই লক্ষ্যেই তৃতীয় বোর্ড সভায় আরও এক ধাপ এগিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড। সোমবার অনুষ্ঠিত সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অ্যাড-হক কমিটি।

তবে কারা এই কমিশনে থাকবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুইজন সদস্য থাকবেন।
কারা থাকবেন নির্বাচন কমিশনে এমন প্রশ্নে বাংলানিউজকে তামিম বলেন, ‘এখনো আমরা ঠিক করেনি করা থাকবেন।

গঠনতন্ত্রে যেভাবে বলা আছে, সেভাবেই হবে নির্বাচন কমিশন।’
এছাড়া নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে শিগগিরই কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে বলেও জানানো হয়েছে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে।

বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড চট্টগ্রাম, সিলেট ও বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটি গঠন করেছিল। সোমবারের বোর্ড সভাতে এই কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এদিকে, বোর্ড দুই বছরের জন্য কোকা-কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!