বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ মে ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে বাংলা বিভাগ চ্যাম্পিয়ন

এসএম শাহিন আলম: গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মৃতি আন্তঃবিভাগ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ বাংলা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ।

ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে সক্ষম না হওয়ায় ফলাফল গড়ায় পেনাল্টিতে। পেনাল্টিতে দুই দল সমান অবস্থানে পৌঁছালে অতিরিক্ত শটে প্রতিপক্ষের একটি শট রক্ষা করে জয় নিশ্চিত করে বাংলা বিভাগ।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে ট্রফি বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, ক্রীড়া কমিটির সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলম এবং ছাত্রসংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান প্রমুখ।

টুর্নামেন্টে বাংলা বিভাগের বুদ্ধেন্দু সেরা গোলদাতা নির্বাচিত হন। সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের মারুফ সেরা গোলরক্ষক এবং ইউসা ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। এছাড়া সমাজবিজ্ঞান বিভাগের শিমুল ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার অর্জন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

২

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৩

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৪

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৫

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৬

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৭

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৮

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৯

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১০

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১১

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১২

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৩

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৪

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৫

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৬

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৭

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৮

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৯

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০