বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিতে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। একই সময়ের মধ্যে গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগও ভালোভাবে রপ্তের কথা বলা হয়েছে নির্দেশনায়। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের শতভাগ নির্ভুলভাবে পড়া ও গণিতে দক্ষতা অর্জনে ব্যর্থ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গত ২৭ এপ্রিল ও ৫ মে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

বৈঠকে তিনি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার ওপর জোর দেন। তার নির্দেশনা পেয়ে এরই মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের চিঠি দিয়েছেন স্ব স্ব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

চিঠিতে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতিদিন বাংলা ও ইংরেজি বইয়ের ৫ পৃষ্ঠা জোরে জোরে শব্দ করে পড়াতে হবে। এর পাশাপাশি গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ শেখানোর ওপর জোর দিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনা অনুযায়ী আগামী জুন মাসের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা গণিতের চার নিয়ম (যোগ, বিয়োগ, গুণ ও ভাগ) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি সাবলীলভাবে পড়ার দক্ষতা ৯০ শতাংশ অর্জন করবে এবং জুলাই মাসের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীত করতে হবে।
এতে শিক্ষকদের সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের (জুন-জুলাই) মধ্যে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা বন্ধের নির্দেশনা রয়েছে। এ অবস্থায় প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করবেন এবং তা ১০ মের মধ্যে ছক আকারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে।

ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জানান, ‘আমরা আজই এ চিঠি দিয়েছি, চিঠিটি সঠিক।

অন্যান্য জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও একই ধরনের নির্দেশনা দেবেন, কেউ কেউ ইতোমধ্যে দিয়েছেনও। এটি সচিব স্যারের নির্দেশ। আমাদের সঙ্গে দুই দফা ভার্চুয়াল বৈঠকে তিনি এ লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা-ইংরেজি রিডিং শিক্ষার্থীরা যাতে ঠিকভাবে পড়তে পারে, তা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে।

এটি করতেই হবে, না হলে বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

১১

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

১২

মধু না দিলে মেলে না মধু আহরণের পাস!

১৩

নিখোঁজ বৃদ্ধার সন্ধান মিলল তেঁতুলগাছের মগডালে

১৪

পাইকগাছায় জব্দকৃত পারশে পোনা নদীতে অবমুক্ত

১৫

শ্যামনগরে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

১৬

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৩২৪

১৭

পশ্চিমবঙ্গের নতুন সরকার শপথ নেবে ৯ মে, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু

১৮

আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ফোরাম গঠন

১৯

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705