বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৭ মে ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

 

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে রেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্য আহম্মদ আলী গাজী।

সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে কালিগঞ্জ উপজেলার মৃত আমিন উদ্দীন গাজীর ছেলে ইউপি সদস্য আহম্মদ আলী বলেন, নলতায় আমার ক্রয়কৃত ০৪ শতক জমিতে দুইতলা ভবন বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছি। উক্ত মার্কেটে ৫টি দোকান ঘর আছে যা ভাড়া দেওয়া। মার্কেটের পূর্ব পার্শ্ব দিয়ে ৪ হাত রাস্তা আছে। রাস্তার পশ্চিম পাশ দিয়ে আমার মার্কেটের অবস্থান। মার্কেটের পশ্চিম পাশের দোকানের সামনে ৩ ফুট বারান্দা রয়েছে। উক্ত বারান্দা দখল করে নলতা ইউপি চেয়ারম্যান এর যোগসাজসে সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। বিষয়টি আমি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার বরবার ২৭/০৪/২০২৬ তারিখে প্রতিকার চেয়ে একটি আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের জন্য ভূমি অফিসের সার্ভেয়ারকে নির্দেশ দেন। সার্ভেয়ার আমাকে একটি নোটিশ করে ঘটনাস্থলে আসেন এবং সরেজমিনে তদন্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে আমার সম্মুখে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে বলেন রাস্তার কাজ বন্ধ রাখতে। কিন্তু ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে গত ০৪/০৫/২০২৬ তারিখ সকাল ১০টার দিকে আমার মার্কেটের বারান্দার ৩ ফুট জায়গা দখল করে সরকারি অনুদানে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। আমিসহ আমার ছেলে আমজাদ হোসেন ও আকরম হোসেন এর প্রতিবাদ করলে চেয়ারম্যান নিজেই আমার ছেলে আকরমের উপর অতর্কিত আক্রমণ করে। ওই সময় চেয়ারম্যানের আপন ভাই হাফিজুল ইসলাম, ইউপি দফাদার বাবু, মফিজুলসহ আরও ৮/১০ জন লোক আমার ও আমার দুই ছেলের উপর হামলা করে জখম করে। এছাড়া চেয়ারম্যান ও তার লোকজন মিলে আমার ভাড়াটিয়া মিলনের দোকানের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে সার্টার বন্ধ করে বেদম মারপিট করে। আমার ছোট ছেলে আকরম বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তার বাম কানে ৮টি সেলাই দিতে হয়েছে। তার অবস্থা গুরুতর। হামলাকারীরা আমার ও আমার বড়ছেলেকেও বেধড়ক মারপিট করে। এঘটনায় আমি কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পাইনি। সংবাদ সম্মেলন থেকে তিনি এসময় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

যশোরে ২৬টি সোনার বারসহ ৩ জন আটক

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

বদলির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষকরাও, নীতিমালা অনুমোদন

‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি

৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন

১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা দোকানপাট

১০

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেটারসহ ৫ জনকে সাজা

১১

সাতক্ষীরায় শিক্ষ‌কের সা‌থে অশালীন আচর‌ণের কল‌ রেকর্ড ফাঁস, বি‌ক্ষোভের মু‌খে কো‌চিং সেন্টার সিলগালা

১২

বিএসজেএ মিডিয়া কাপ: দৈনিক কালবেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন দীপ্ত টিভি

১৩

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ী ৪২ মুসলিম প্রার্থী, একজনও নেই বিজেপির

১৪

সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১২৬ বার পেছালো

১৫

একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

১৬

শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

১৭

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

১৮

কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি?

১৯

ভোট পরবর্তী সহিংসতা : পশ্চিমবঙ্গে এ পর্যন্ত নিহত ৪, গ্রেপ্তার ৪ শতাধিক

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705