ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন।
নিহতরা হলেন- সাটুরিয়ার চরতিল্লি গ্রামের জাহাঙ্গীরের ছেলে আলম (১৬), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে কালু মিয়া (১৬) ও আব্দুল হালিমের ছেলে সুনামিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কংক্রিটবোঝাই একটি ট্রাক সাটুরিয়া উপজেলার দড়গ্রাম থেকে মানিকগঞ্জ শহরের দিকে আসছিল। এসময় পড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় মোটরসাইকেল আরহী আলম ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলে থাকা আরও দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে কালু মিয়া মারা যায়। এবং বিকেলে মোটরসাইকেল চালক সুনামিয়াও মারা যান।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, আমরা সংবাদ পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছি। তবে ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন