বাংলাদেশ, শনিবার, ০৯ মে ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৯ মে ২০২৬, ৮:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছিলেন তৃণমূলের সাংসদ, এবার সুর পাল্টালেন রচনা!

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের সঙ্গে অনেকের গলার স্বর পাল্টে যাচ্ছে! এমন আলোচনায় এবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। টালিগঞ্জ স্টুডিও পাড়ার কাজের সংস্কৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক তৃণমূলের তারকা সাংসদের।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল দীর্ঘ পনেরো বছরের শাসনের পতন হতেই বাংলা সিনেইন্ডাস্ট্রির ভেতর মিশ্র প্রতিক্রিয়ার সমাহার।

গত সোমবার থেকে টলিউডের ভবিষ্যৎ নিয়ে অনেক তারকাই ‘১৮০ ডিগ্রি’ ঘুরে নিজেদের মতামত ব্যক্ত করেছেন।
কারণ বিগত দেড় দশকে একাধিকবার বাংলা সিনেপাড়ায় এমন রব উঠেছে- রাজনীতি থেকে মুক্ত হোক টলিউড! কখনও বিরোধী শিবির সমর্থক হওয়ায় ইন্ডাস্ট্রিতে শিল্পীদের কোণঠাসা হওয়ার খবর ছড়িয়েছে, তো কখনও বা আবার ক্ষমতার আস্ফালনের অভিযোগে সরব হওয়ায় বিরাগভাজন হতে হয়েছে শিল্পীদের। গত এ কবছরে বাংলা সিনেপাড়ার ‘ব্যান কালচার’ নিয়েও কম হইচই হয়নি।

এবার রচনার মন্তব্য, আমরা এতবছর ধরে অভিনয় করেছি আগে তো এগুলো ছিল না, এটা মানতেই হবে। বিগত ১৫ বছর আগে কোনও রাজনৈতিক দল এসে ফিল্ম ইন্ডাস্ট্রি চালাত না।
এটাই সত্যি। আমরা নিজেদের মতো কাজ করেছি। ইম্পার প্রেসিডেন্ট, ফোরাম সব একসঙ্গে কাজ করত। সব কয়টা ফিল্ডের আলাদা আলাদা ফোরাম ছিল। তার মধ্যে একজন ‘হেড’ থাকতেন, যাঁর তত্ত্বাবধানে সবটা চলত। খুব শান্তিপূর্ণভাবে আনন্দের সঙ্গে আমরা কাজ করেছি। কোনও দিন এত অশান্ত পরিবেশ টলিউড ইন্ডাস্ট্রিতে ছিল না। কিন্তু ইদানিংকালে সেটা হয়েছিল। সেটা অনেকেই মেনে নিতে পারছিলেন না।

শুধু তাই নয়! যে দলের হাত ধরে রাজনৈতিক ক্যারিয়ারের শুরু, বাংলা সিনেইন্ডাস্ট্রির ভেতরে তাদের অবদান নিয়ে সমালোচনা করতেও পিছপা হননি তিনি।

২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক ইনিংস শুরু করেন রচনা। সেবারই ঘাসফুল শিবিরের টিকিটে হুগলি কেন্দ্র থেকে জিতে সাংসদ হন ‘দিদি নম্বর ওয়ান’।

তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডের সঙ্গে যুক্ত রচনা। সেই কারণেই বাংলা সিনেদুনিয়ার বর্তমান প্রজন্মের কাছে তিনি সিনিয়র অভিনেত্রী হিসেবেই পরিচিত।

এতদিন কেন তাহলে ইন্ডাস্ট্রির রাজনীতি নিয়ে সরব হননি রচনা বন্দ্যোপাধ্যায়? নেত্রী-অভিনেত্রীর মন্তব্য, যেহেতু সরকার তাদের ছিল আমরা কেউ হয়তো সে অর্থে খুব জোর গলায় আওয়াজ তুলতে পারিনি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা এও দাবি করে যে, অনেকদিন ধরেই তার মনে হয়েছিল মানুষ তৃণমূলকে সমর্থন করছে না। তিনি জানান, প্রচারে গেলে বহু মানুষ গিয়ে তার সঙ্গে সেলফি তুলে চলে যান, এটা দেখেই তার সন্দেহ হয়েছিল যে মানুষ তাকে দেখতে আসছে কিন্তু ভোটবাক্সে তার কোনও প্রতিফলন নেই।

হুগলির ‘দিদি নম্বর ওয়ান’র এমন ‘উল্টো সুর’ ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে মানুষের মনে। অনেকেই বলছেন- তাহলে কি এবার রচনা বন্দ্যোপাধ্যায় ‘ডিগবাজি’ খেলেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের ৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রিজিকের বরাদ্দ আসমান থেকে হয়

রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন ফখরুল-তামিম-ফাতেমাসহ ১৫ জন

ছিলেন তৃণমূলের সাংসদ, এবার সুর পাল্টালেন রচনা!

আমল নষ্ট করে যেসব কাজ

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

অনুসন্ধানী সাংবাদিকতায় লোভ সংবরণ, সময় নির্বাচন ও দলগত কাজ বড় বিষয়:শাহেদ মুহাম্মদ আলী

বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

১১

ধৈর্যের পরীক্ষায় উতরে শতক হাঁকিয়ে শান্তর রেকর্ড

১২

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

১৩

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৪

দাপুটে ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের

১৫

৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে: আইনমন্ত্রী

১৬

বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে থালাপতি বিজয়

১৭

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

১৮

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯

২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705