বাংলাদেশ, শনিবার, ০৯ মে ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৮ মে ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধৈর্যের পরীক্ষায় উতরে শতক হাঁকিয়ে শান্তর রেকর্ড

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে এতদিন নাজমুল হোসেন শান্তর নামের পাশে ছিল না একটি ফিফটিও। সেই আক্ষেপটাই যেন এক ইনিংসে মুছে দিলেন বাংলাদেশ অধিনায়ক।

মিরপুরের ধীর উইকেটে ধৈর্য, নিয়ন্ত্রণ আর নান্দনিক ব্যাটিংয়ে তুলে নিলেন অসাধারণ এক শতক।
শুরুর দুই উইকেট হারানোর ধাক্কায় টালমাটাল বাংলাদেশ যখন ভরসা খুঁজছিল, তখন ব্যাট হাতে সামনে দাঁড়ালেন শান্ত।

প্রথম দিকে ছিলেন সংযত, বল দেখেশুনে খেলেছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার ব্যাট থেকেই বের হতে থাকে ঝলক।
কভারের ওপর দিয়ে ড্রাইভ কিংবা স্পিনারদের বিপক্ষে পা বাড়িয়ে খেলা সবকিছুতেই ছিল নিয়ন্ত্রণের ছাপ।
মুমিনুল হককে সঙ্গে নিয়ে গড়েন ১৭০ রানের দুর্দান্ত জুটি।

আর সেই জুটির কেন্দ্রে ছিলেন শান্ত নিজেই। ১২৯ বলে দৃষ্টিনন্দন এক বাউন্ডারিতে পৌঁছে যান তিন অঙ্কে। সেঞ্চুরির পর ব্যাট উঁচিয়ে উদযাপনে ছিল স্বস্তি, ছিল জবাবও।
তবে শতকের পরই থেমে যায় তার ইনিংস। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হন তিনি। আম্পায়ার প্রথমে আউট না দিলেও পাকিস্তানের রিভিউ বদলে দেয় সিদ্ধান্ত। ১৩০ বলে ১০১ রানের ইনিংসে শান্ত মেরেছেন ১২টি চার ও ২টি ছক্কা।

টেস্টে সবশেষ আট ইনিংসে এটি তার চতুর্থ সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে তিনজনের। তবে একটি জায়গায় তিনিই এখন সবার ওপরে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন এককভাবে তার।

নেতৃত্বের ৩০ ইনিংসে তার পঞ্চম সেঞ্চুরি এটি। ছাড়িয়ে গেলেন তিনি মুশফিকুর রহিমকে (৬১ ইনিংসে ৪টি)। অধিনায়ক হিসেবে ৩১ ইনিংসে মুমিনুল হকের শতরান ৩টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিলেন তৃণমূলের সাংসদ, এবার সুর পাল্টালেন রচনা!

আমল নষ্ট করে যেসব কাজ

মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

অনুসন্ধানী সাংবাদিকতায় লোভ সংবরণ, সময় নির্বাচন ও দলগত কাজ বড় বিষয়:শাহেদ মুহাম্মদ আলী

বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

ধৈর্যের পরীক্ষায় উতরে শতক হাঁকিয়ে শান্তর রেকর্ড

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু, শপথ নেবেন কাল

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দাপুটে ব্যাটিংয়ে ঢাকা টেস্টের প্রথম দিন বাংলাদেশের

১০

৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে: আইনমন্ত্রী

১১

বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে থালাপতি বিজয়

১২

ইরানের উপর্যুপরি হামলায় হরমুজ ছাড়লো মার্কিন যুদ্ধজাহাজ

১৩

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৪

২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু

১৫

ঈদুল আজহার ছুটি ৭ দিন

১৬

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন ১৬ মে, লড়াই হবে হাড্ডাহাড্ডি

১৭

যশোরে ২৬টি সোনার বারসহ ৩ জন আটক

১৮

দ্রুততম সময়ে শ্যামনগরের গ্যারেজ বাজার-হরিনগর সড়কের কার্পেটিং সম্পন্ন, জনমনে স্বস্তি

১৯

রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705