বাংলাদেশ, বুধবার, ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৮ মে ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বহু নাটকীয়তার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক: চার দিনের চরম নাটকীয়তা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার পর শুক্রবার বিকেলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজয়ের দল তামিলগা ভেট্টি কাঝাগম (টিভেকে)।

দলীয় সূত্রের খবর অনুযায়ী, বামপন্থী দল এবং ভিসিকে-র সমর্থন পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা রইল না। আজ রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন এই অভিনেতা-রাজনীতিবিদ।

গত মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে রেকর্ড গড়েছিল বিজয়ের দল। এর মাধ্যমে দীর্ঘ ৬২ বছর ধরে তামিল রাজনীতির মসনদ দখল করে রাখা ডিএমকে এবং এআইএডিএমকে-র দ্বিমেরু শাসনের অবসান ঘটে।

তবে এই জয়ের আনন্দ ফিকে হয়ে গিয়েছিল রাজভবনের অনড় অবস্থানের কারণে। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, বিধানসভার ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারলে তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না।

টিভেকে-র হাতে নিজের আসনসহ ছিল ১০৮টি আসন, যার ফলে বিজয়ের প্রয়োজন ছিল আরও অন্তত ১১ জন বিধায়কের সমর্থন।
গত বুধবার ও বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দুবার বৈঠক করেও কোনো সমাধান মেলেনি। রাজ্যপাল আরলেকার সাফ জানিয়ে দেন যে, ১১৩ জন বিধায়ক নিয়ে বিজয় সরকার চালাতে পারবেন না, তার হাতে অবশ্যই ১১৮টি সমর্থনসূচক চিঠি থাকতে হবে। এই জটিল পরিস্থিতির মধ্যেই ডিএমকে শিবির ত্যাগ করে বিজয়ের পাশে দাঁড়ায় কংগ্রেসের ৫ জন বিধায়ক। তবে তাতেও ম্যাজিক ফিগার ছুঁতে কিছুটা ঘাটতি ছিল। আজ দুপুরে শেষ পর্যন্ত সেই জটও খুলে যায় যখন ডিএমকের পুরনো সহযোগী দল ভাসিকে, সিপিআইএম এবং সিপিআই বিজয়ের টিভেকে-কে সমর্থনের সিদ্ধান্ত জানায়। দুই বাম দল এবং ভাসিকের মোট ৬ জন বিধায়কের সমর্থন মেলায় বিজয়ের পাল্লা এখন ভারী।

এদিকে ডিএমকে এবং এআইএডিএমকে-র মধ্যে সম্ভাব্য জোট নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, বিজয়ের এই নতুন সমীকরণ তাকে ধূলিসাৎ করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদর্শগতভাবে চিরশত্রু হলেও বিজয়কে ঠেকাতে ডিএমকে ও এআইএডিএমকে এক হওয়ার যে চেষ্টা করছিল, তাতে জল ঢেলে দিয়েছে বাম ও দলিত রাজনীতির এই নতুন জোট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

২ গোল করে রোনালদো গড়লেন ৬ রেকর্ড

ফ্রান্সে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু

কুড়িগ্রামে বিপৎসীমায় তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সড়ক দুর্ঘটনায় হতাহত সাতক্ষীরার ১১ জনের পরিবারের পেল সরকারি সহায়তা

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন

মৃত্যুর পরও যেসব কাজের সওয়াব চালু থাকবে

কালিগঞ্জে ছেলের নির্যাতনে অতিষ্ঠ মা, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

১০

কালিগঞ্জে ফলজ বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ

১১

একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১২

পাইকগাছায় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৩

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

১৪

সামান্থার ভিডিও ক্লিপস দেখে নেটদুনিয়ায় ঝড়!

১৫

শ্যামনগরে খাল খনন শেষে ফের দখলে নিলো প্রভাবশালীরা

১৬

ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

১৭

সাতক্ষীরায় পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৮

১৭ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

১৯

দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’, মুখ খুলল ভারত

২০
error: Content is protected !!