বাংলাদেশ, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৫ নভেম্বরের মধ্যে মতামত চেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন

ডেস্ক রিপোর্ট: কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের মতামত জানতে চেয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইন এবং সরাসরি নাগরিকরা তাদের অভিপ্রায় ও অভিমত জানাতে পারবেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহের জন্য প্রশ্নমালা প্রণয়ন করা হয়েছে। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি জনমুখী, দক্ষ জবাবদিহিতামূলক ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে সুপারিশসম্বলিত একটি প্রতিবেদন দাখিলের জন্য গত ১ অক্টোবর আব্দুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশন এরইমধ্যে তার কার্যক্রম শুরু করেছে। এ উদ্দেশ্যে কমিশন কতগুলো অগ্রাধিকার বিষয়ে বিভিন্ন পেশার নাগরিকদের অভিপ্রায় ও অভিমত জানার জন্য প্রশ্নমালার ওপর জনমত সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

বিভিন্ন পেশার নাগরিকরা সহজ ও সংক্ষিপ্ত প্রশ্নমালার ওপর শুধু টিক চিহ্ন দিয়ে মতামত প্রকাশ করতে পারেন।

নাগরিকরা অনলাইন বা অফলাইনে সুচিন্তিত মতামত আগামী ২৫ নভেম্বরের মধ্যে জানাতে পারেন। এ মতামত অধিকতর কার্যকর জনপ্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রশ্নমালার মধ্যে ১৩টি প্রশ্ন এবং আলাদা করে সর্বোচ্চ তিনটি পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে তিনটি উত্তর রয়েছে। যে কোনো একটি উত্তর বেছে নেওয়া যাবে।

জনমত সংগ্রহের জন্য প্রশ্নমালার মধ্যে রয়েছে:

• বাংলাদেশের জনপ্রশাসন ব্যবস্থাকে সাধারণভাবে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

• নিরপেক্ষতার বিচারে বিগত ১৫ বছরে জনপ্রশাসনের যে বৈশিষ্ট্য ছিল তাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

• আপনি কী মনে করেন যে, দেশের জনপ্রশাসন ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন?

• আপনার মতে জনপ্রশাসন ব্যবস্থা সংস্কারে কোন বিষয়টি অধিকতর গুরুত্বপূর্ণ?

• জনপ্রশাসন ব্যবস্থাকে জনবান্ধব করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা কী বলে আপনি মনে করেন?

• জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন?

• সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আচরণ সম্পর্কে আপনার ধারণা কী?

• সরকারি দপ্তরসমূহে বিভিন্ন সেবা পেতে আপনার অভিজ্ঞতা কেমন?

• বিদ্যমান উপজেলা পদ্ধতি থেকে জনগণ কীভাবে অধিকতর উপকৃত হতে পারে?

• আপনি কী মনে করেন যে, স্থানীয় সরকার হিসেবে বিদ্যমান জেলা পরিষদ একটি কার্যকর প্রতিষ্ঠান?

• আপনি কী মনে করেন যে, দেশে একাধিক প্রদেশ গঠন করা হলে রাজধানী ঢাকার উপর চাপ কমতে পারে?

• আপনার মতে জনপ্রশাসনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কী করা উচিত?

• জনপ্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য কী কী করা উচিত বলে আপনি মনে করেন?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের ২ আদালত চত্বরে ৩ ককটেল বিস্ফোরণ

১

মানবতার দেয়াল স্থাপন

২

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৪

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৫

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৬

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৭

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৮

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৯

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

১০

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১১

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১২

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১৩

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৪

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৫

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৬

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৭

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৮

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৯

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

২০