বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দ্রুত বিয়ের আমল

ডেস্ক রিপোর্ট: সৃষ্টিকর্তা দয়াময় আল্লাহতায়ালার কাছে কোনো কিছুর অভাব নেই। যে মহান আল্লাহর কাছে চায়, তার প্রতি তিনি খুশি হন। তার কল্যাণ যখন হবে তখনই সেটা দান করেন। বিয়েও এর ব্যতিক্রম কোনো বিষয় নয়। বিয়ের জন্য আল্লাহতায়ালার কাছে সাহায্য চেয়ে কোনো আমল করতে চান, তাহলে আল্লাহপাক অবশ্যই মনের আশা পূরণ করবেন।

আমরা জানি, বিয়ে মানবজীবনের গুরুত্বপূর্ণ অংশ। চারিত্রিক পবিত্রতা ও বংশধারা বজায় রাখার জন্য বিয়ের কোনো বিকল্প নেই। তা নবী-রাসুলদের সুন্নতও বটে। সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত পড়ে দোয়া করা যায়।

বিশেষ করে কোরআন মাজিদে বর্ণিত একটি দোয়া পড়া উত্তম।

দোয়াটি হলো-

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ : রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইউন, ওয়াজাআলনা লিল মুত্তাকিনা ইমামা।

অর্থ : ‘হে আমাদের রব! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।’ -সুরা ফুরকান : ৭৪

অর্থাৎ এমন সুন্দর আদর্শস্বরূপ বানাও যে, সৎকাজে তারা যেন আমাদের অনুসরণ করে।

এ ছাড়া হাদিসে বর্ণিত বিশেষ দোয়াগুলো ও আল্লাহর গুণবাচক নামগুলোর আমলও করা যেতে পারে।

তবে মনে রাখতে হবে, কেউ বিয়ে করতে আগ্রহী হলে তার উচিত হলো- বিয়ে করার সামর্থ্য ও যোগ্যতা অর্জন করা। কারণ ইসলামের নির্দেশনা অনুযায়ী অযোগ্যের সঙ্গে কেউ আত্মীয়তা করবে না। যত দিন তা অর্জন না হয়, তারা রোজা রাখতে পারে। ইনশাআল্লাহ- আল্লাহ তাদের সাহায্য করবেন।

এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, হজরত আবদুল্লাহ (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে সে যেন রোজাপালন করে। কেননা রোজা তার কামভাবকে দমন করবে।’ -সুনানে নাসায়ি : ২২৪১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705