বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৩, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা, গ্রেপ্তার ১৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টার অভিযোগে ১৭ হাজার মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (৩০ জুন) পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার ( ১ জুলাই) সৌদি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

সৌদি সরকারের জননিরাপত্তা বিভাগের পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. আল-বাসামি বলেন, এ পর্যন্ত ১৭ হাজার ৬১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আবাসিক ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে ৯ হাজার ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের মধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ১০৫টি ভুয়া হজ প্রচারের আয়োজকরাও রয়েছে।

তিনি আরও বলেন, হজের অনুমতি না থাকায় মক্কার প্রবেশ পথ থেকে ২ লাখ ২ হাজার ৬৯৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। মক্কা ও পবিত্র স্থানে প্রবেশের লাইসেন্স না থাকায় ১ লাখ ২৮ হাজার ৯৯৯টি যানবাহনও ফেরত পাঠানো হয়েছে।

আল-বাসামি বলেন, পারমিট না থাকা হজযাত্রীদের পরিবহনকারী ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পাসপোর্ট জেনারেল ডিরেক্টরেটের অধীনে প্রশাসনিক কমিটিতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা ও সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নে হজ নিরাপত্তা বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

সূত্র: আরব নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১০

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১১

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১২

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১৩

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১৪

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৫

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৬

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৮

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৯

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

২০
error: Content is protected !!