বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাক্তার নেই, ইউটিউব দেখে রোগীর ইসিজি করলেন ওয়ার্ড বয়

আন্তর্জাতিক ডেস্ক: দীপাবলির ছুটির কারণে হাসপাতালে উপস্থিত নেই কোনও ডাক্তার এবং চিকিৎসাকর্মী। এমন অবস্থায় ইউটিউব ভিডিও দেখে রোগীর ইসিজি তথা হার্ট পরীক্ষা করলেন এক ওয়ার্ড বয়।

যদিও সেখানে উপস্থিত ব্যক্তিরা এভাবে টেস্ট করার বিরোধিতা করছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে।

রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এক রোগী অসুস্থতা নিয়ে হাজির হওয়ার পর যোধপুরের পাওতা হাসপাতালে এই ঘটনাটি ঘটে। ঘটনার একটি ভিডিওতে ওয়ার্ড বয়কে রোগীর ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষা করতে দেখা গেছে, এমনকি যারা উপস্থিত ছিলেন তাদের বারবার আপত্তির পরেও।

ভিডিওতে ওয়ার্ড বয়কে স্বীকারও করতে শোনা যায়, তিনি ইসিজি পরীক্ষা করতে জানেন না। তিনি বলেন, দীপাবলির কারণে হাসপাতালে টেকনিশিয়ান এবং চিকিৎসাকর্মীরা উপস্থিত নেই, তাই তিনিই এই পরীক্ষা করছেন।

রোগীর সঙ্গে থাকা ব্যক্তিকে ওই ভিডিওতে বলতে শোনা যায়, “আপনি ইসিজি পরীক্ষা সম্পর্কে জানেন না, এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি রোগীকে মেরে ফেলতে পারেন। কাজটি ইসিজি সম্পর্কিত, দয়া করে বুঝুন। নেট (ইন্টারনেট) দেখার পরে আপনি কীভাবে ইসিজি পরীক্ষা করবেন?”

তবে আপত্তি জানানোর পরও ওই ওয়ার্ড বয় পরীক্ষা চালিয়ে যান এবং বলেন, “হ্যাঁ, আমি প্রথমবার এই পরীক্ষা করছি। তবে তাতে কোনও সমস্যা আছে?… আমি ইসিজি পরীক্ষা করিনি এবং আমি নিজেও কোনও টেকনিশিয়ান নই। কিন্তু, দীপাবলির কারণে হাসপাতালের কর্মীরা অনুপস্থিত আছেন।”

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর যোধপুর মেডিকেল কলেজের প্রধান বিএস যোধা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং অভিযুক্ত ওয়ার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, “ভিডিওটি ১ নভেম্বর শুক্রবার প্রকাশিত হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষাটি প্রাণঘাতী নয়। ভুল ইসিজি পয়েন্ট প্লেসমেন্ট রোগীর জন্য কোনও বিপদ ডেকে আনে না, এটি শুধুমাত্র রিপোর্টে ভুল ফলাফল দেয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

মৃত্যুকে স্মরণ করলে গোনাহ থেকে বেঁচে থাকা যায়

নিজের নামে টিভি চালু করলেন ট্রাম্প

গাবুরায় এম‌পি গাজী নজরু‌লের ২য় স্ত্রী ম‌রিয়‌মের দাফন সম্পন্ন

১০

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

১১

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

১২

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

১৩

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

১৪

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৫

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

১৬

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১৭

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

১৮

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

১৯

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

২০