বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে রঙ তুলিতে ফুটে উঠলো জলবায়ু পরিবর্তনের প্রভাব

oplus_0

উপকূলীয় প্রতিনিধি: কেউ একেঁছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র, কেউ একেঁছে বন্যা, কেউবা অতিবৃষ্টি, আবার লবণাক্ততার কারণে দিশেহারা কৃষকের করুন চিত্র।

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলের নানা প্রতিবন্ধকতার এই চিত্র তুলে ধরেছে শ্যামনগরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার ১৫৩নং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ-২০২৪ উপলক্ষে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এই চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে।

কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার রায় এর সভাপতিত্বে এবং বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগের পরিচালনায় এই প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কমলেশ চন্দ্র রপ্তান, শিক্ষিকা শংকরী মন্ডল, বারসিকের কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন, এসএসএসটির প্রকাশ মন্ডল, গৌতম সরদার প্রমুখ।

চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

চিত্রাংকন শেষে উপস্থিত শিক্ষকদের বিবেচনায় প্রথন স্থান অধিকারী ১৮৬নং দক্ষিণ কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মো. সাইমন, দ্বিতীয় স্থান অধিকারী ১৫৩নং কুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তন্ময় সরকার এবং তৃতীয় স্থান অধিকারী ২৫নং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান রিমিকে পুরস্কার প্রদান করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বারসিকের পক্ষ থেকে বিদ্যালয় ক্যাম্পাসে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!