বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩০ মার্চ ২০২৪, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গেইলকে ছাড়িয়ে গেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: ম্যাচের সেরা ইনিংসটা খেলেছেন। তবে বিরাট কোহলির ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসটি গেছে বিফলেই। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে ১৮২ রানের পুঁজি নিয়েও শুক্রবার রাতে ৭ উইকেটে হেরে গেছে কলকাতা নাইট রাইডার্সের কাছে।

তবে দল হারলেও নতুন এক মাইলফলকে নিজের নাম জড়িয়েছেন কোহলি। পরিসংখ্যান বলছিল, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে তিনটি ছক্কা হাঁকাতে পারলেই ক্রিস গেইলকে ছাড়িয়ে যাবেন কোহলি। তিনি এ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ৪টি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনও পর্যন্ত ২৪০ ম্যাচে ২৪১টি ছক্কা হাঁকিয়েছেন বিরাট কোহলি। এই এ দলটির হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড করে নিয়েছেন নিজের। এর আগে ২৩৯ ছক্কা হাঁকানো গেইলের দখলে ছিল এ রেকর্ড।

তিন নম্বরে আছেন এবি ডি ভিলিয়ার্স। বেঙ্গালুরুর হয়ে ২৩৮টি ছক্কা মারেন তিনি। গেইল ২৩৯টি ছক্কা মেরেছিলেন মাত্র ৮৫ ম্যাচ খেলে। ডিভিলিয়ার্সের ২৩৮টি ছক্কা মারতে লেগেছিল ১৫৬টি ম্যাচ।

আইপিএলে একটি দলের হয়ে ২০০-র বেশি ছক্কা এতদিনে মেরেছেন মাত্র ছয়জন ক্রিকেটার। গেইল, ডি ভিলিয়ার্স, কোহলি ছাড়াও এই তালিকায় রয়েছেন কাইরন পোলার্ড (মুম্বাই ইন্ডিয়ান্স), রোহিত শর্মা (মুম্বাই ইন্ডিয়ান্স) এবং মহেন্দ্র সিংহ ধোনি (চেন্নাই সুপার কিংস)। পোলার্ড মারেন ২২৩টি ছক্কা। রোহিত এখনও পর্যন্ত মেরেছেন ২১০টি ছক্কা। এরপরই রয়েছেন ধোনি। তিনি ২০৯টি ছক্কা মারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!