বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৭ অক্টোবর ২০২৪, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেম করছেন রেদওয়ান রনি-সাদিয়া আয়মান!

বিনোদন ডেস্ক: গুঞ্জনটা বহুদিনের, নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির সঙ্গে প্রেম করছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। দু’জনেই বিষয়টা নিয়ে খুবই সতর্ক হলেও সম্প্রতি রেদওয়ান রনির জন্মদিনে তাদের প্রেমের খবর অনেকটাই স্পষ্ট হলো।

গত ২০ অক্টোবর ছিল এই নির্মাতার জন্মদিন। দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। যেখানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ।

তবে তাদের মধ্য একটু বিশেষভাবেই নজর কেড়েছেন সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।

জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে রনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’

সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একইসাথে কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’

এরপর নিজের ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে রনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’

রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করেছেন। যেখানে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

ব্যস, ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি নির্মাতা ও অভিনেত্রীর মাঝের সমীকরণ। অনেকেই সেই পোস্টের কমেন্টবক্সে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ সম্বোধন করে বিভিন্ন মন্তব্য করেছেন।

এ বিষয়ে সাদিয়া আয়মানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য দিতেই রাজি হননি তিনি। বরং প্রেমের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যেতে চেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

১

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

২

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৩

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৪

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৬

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

৭

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

৮

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

৯

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১০

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১২

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৩

The Climate Watch to deploy eight journalists at COP31

১৪

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৫

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৬

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

১৭

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, গ্রেপ্তার ২

১৮

যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী জাহাজ

১৯

সামার অ্যাথলেটিকস উদ্বোধন, ১০০ মিটারে সেরা ইমরানুর-শিরিন

২০