বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ মার্চ ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব কর্মশালা

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) ও শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির যৌথ আয়োজনে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহায়তায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন এসএসএসটি’র সদস্য সচিব মো. সাঈদুল ইসলাম।

কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ে ধারণা দেন বারসিক এর কর্মসূচি কর্মকর্তা চম্পা মল্লিক। তিনি বলেন, কৃষিপ্রতিবেশবিদ্যা বিজ্ঞান, চর্চা এবং আন্দোলনের একটি সংমিশ্রণ। কৃষকের লোকায়ত জ্ঞানকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় নিজেদের উদ্ভাবিত চর্চায় কৃষিতে বিপ্লব ঘটানো। সেগুলো তার কৃষিতে ব্যবহার করা, অভিযোজিত পদ্ধতিতে কৃষি কাজ করা এবং সর্বোপরি যুবদের নিয়ে সামাজিক আন্দোলনের সাথে কৃষি, খাদ্যতন্ত্র এবং বাস্তুতন্ত্র কে টিকিয়ে রাখাই কৃষিপ্রতিবেশবিদ্যা।

তিনি তার আলোচনায় বলেন, প্রাণিজগতের সাথে প্রাকৃতিক পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ক জ্ঞানকে কাজে লাগিয়ে পরষ্পরের মধ্যে যে আন্তঃনির্ভরশীলতা তৈরি হয় সেটা ইকোসিস্টেম।

যুব কর্মশালায় মূল সেশন শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ।

এসএসএসটি আটুলিয়া ইউনিটের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান এর সার্বিক পরিচালনায় যুব কর্মশালায় এসএসএসটি’র উপজেলা ইউনিটের তিথি রাণী, আটুলিয়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক আবু মুছা, মহিলা বিষয়ক সম্পাদক সোনালী পারভীন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানাসহ অর্ধশতাধিক যুব স্বেচ্ছাসেবক এ কর্মশালায় অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১০

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১২

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৪

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৫

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৬

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৭

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৮

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

১৯

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২০
error: Content is protected !!