বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৩, ২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যুগ্ম সচিব পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস ১১ জন

ডেস্ক রিপোর্ট: উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া ২২১ জন কর্মকর্তার মধ্যে সরকারের ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একান্ত সচিব (পিএস) রয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়।

সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা মন্ত্রী, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থা প্রধানদের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে থাকেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়।

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর, শিল্প প্রতিমন্ত্রীর একান্ত সচিব শাহ মোমিন, বাণিজ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মো. সারোয়ার হোসেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর একান্ত সচিব মো. আক্তারুজ্জামান।

জাতীয় সংসদ সচিবালয়ের হুইপের একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আল মামুন, বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ গোলাম কিবরীয়া, জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব মো. আব্দুল মালেক ও জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০