বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ অক্টোবর ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আ’লীগের দোসরদের বিচার করতে হবে: সাতক্ষীরায় মোনায়েম মুন্না

ডেস্ক রিপোর্ট: স্বৈরাচার আওয়ামী লীগের দোসর পুলিশ- প্রশাসন ও সাংবাদিকদের বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের দাবি জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

যুবদল সভাপতি বলেন, যারা শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। তাই তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু আওয়ামী লীগ দেশে যা করেছে বিএনপি তা করবে না।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০