বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২০ আগস্ট ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় হত্যা, বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: যশোরে চাঁচড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত রুস্তম আলীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনের মুজিব সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে চাঁচড়া রেলগেট এলাকাবাসী।

মানববন্ধনে নিহত রুস্তম আলীর স্ত্রী মোছাঃ শিলা বেগম দাবি করেছেন, রেলগেট এলাকায় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করতো। তার স্বামী রুস্তম আলী বিষয়টি জানতে পেরে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৭ জুলাই বিকেলে একই এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী আব্দুল করিমের দুই ছেলে সবুজ (৩৮) ও মিন্টু (৪০), আশরাফ কসাইর স্ত্রী শিউলি (৩৫), সবুজ হোসেনের স্ত্রী স্মৃতি (২৭), শরিফুলের স্ত্রী বিথী (২৪), সজীবের স্ত্রী রাণী (২০) তার স্বামীকে মারপিট করে। আহত অবস্থায় তার স্বামীকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এটি হত্যা নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তা যাচাইয়ে লাশ পোসমর্টেম করা হয়। পোসমর্টেম রিপোর্টের জন্য তারা অপেক্ষায় ছিলো কিন্তু পরবর্তীতে এলাকার মুরব্বিদের পরামর্শে কোর্টে মামলা করা হয়েছে। মামলা করার পর গত ১৮ আগস্ট রাত ১১টার দিকে অভিযুক্তরা সকলে শিলা বেগমের ঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় সবুজ এবং মিন্টু তাকে মারধর করে এবং তার স্বামীর অনুদানের ৫৫ হাজার টাকা শোকেচের ড্রয়ার থেকে লুট করে নেয়। এরপর সবুজ ও মিন্টু অস্ত্রশস্ত্র নিয়ে তার সোয়ার ঘরে প্রবেশ করে এবং তাকে খাটের উপরে ফেলে শরীরের কাপড়-চোপড় টানা হেঁচড়া করে তার শ্লীলতাহানি ঘটায়। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযোগ দিতে বলে। এরপর থেকে হামলাকারীরা তাকে ফোন করে হুমকি ধামকি দিচ্ছে।

মামলা করলে রুস্তম আলীর মত তার সন্তানদেরও হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

এ অবস্থায় হামলাকারীদের আটক ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!