বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৪ আগস্ট ২০২৩, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮, চালক আটক

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার (৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ আগস্ট) পশ্চিম মেক্সিকোর একটি মহাসড়ক থেকে বাসটি খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটির বেশিরভাগই বিদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকেই মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন।

রয়টার্স বলছে, উত্তর সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বাসটিতে ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিলেন।

বাস চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে নয়ারিত রাজ্য সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রাস্তার বাঁকে দ্রুত গতিতে যাওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা বলেছেন, মরদেহগুলোর পরিচয় জানার চেষ্টা চলছে।

আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!