বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতির দাবি

ডেস্ক রিপোর্ট: ১৪ ফেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা ও সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতিসহ এক গুচ্ছ দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণের মধ্যদিয়ে সাতক্ষীরায় সুন্দরবন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেসরকারি সংস্থা স্বদেশ ও বারসিকসহ কয়েকটি সংগঠন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

শহরের মিনি মার্কেট থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ম্যানগ্রোভ সভাঘরে ‘প্লাস্টিক ও পলিথিমুক্ত সুন্দরবনের জনপদ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুন্দরবন দিবস পালন আয়োজক কমিটির আহবায়ক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে ও সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যন মোঃ নজরুল ইসলাম।
জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুল ওয়াহেদ, সনাক সভাপতি হেনরী সরদার, সাংবাদিক মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

সভায় জীববৈচিত্র্য ও সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত করা; সুন্দরবনের অভয়ারণ্য অঞ্চল বৃদ্ধি করা; জলবায়ু অভিঘাত মোকাবেলায় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন; সুন্দরবন অঞ্চলকে ঘিরে জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, প্রতিবেশ ও পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করা; সুন্দরবনে প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধ করা এবং সুন্দরবনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!