বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৯ নভেম্বর ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী হতে এমপি পদ ছাড়তে হবে: ইসি রাশেদা

ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্যরা পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন না বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘বিধিমতে দলীয় কোনো সংসদ সদস্য স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাকে আগে পদত্যাগ করতে হবে। না হলে নির্বাচন করতে পারবেন না। আর প্রার্থী না হতে পেরে কেউ নাশকতামূলক কাজ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। নিরপেক্ষ নির্বাচন করতে ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের ইসি রাশেদা এসব কথা বলেন। রাজশাহীর শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসি রাশেদা বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা নির্বাচনে আসলে কমিশন তপশিলের সিদ্ধান্ত নেবেন। কেউ যদি না আসে, সে জন্য নির্বাচন হবে না—এমন আইনত কোনো বাধা নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। তারা কোনো চাপ তৈরি করছেন না। কমিশন মনে করছে, বিদেশি পর্যবেক্ষকরা এলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে। তবে ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদেরই নিতে হবে।’

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তা, এসপি, ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705