বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ আগস্ট ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়া সীমান্তে অস্ত্র-গুলি ও রূপার গহনাসহ চোরাকারবারী আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও এক কেজি ৯৯৫ গ্রাম রূপার গহনাসহ মোঃ তরিকুল ইসলাম (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার দক্ষিন ভাদিয়ালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ তরিকুল ইসলাম ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, দক্ষিণ ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রূপা পাচার করে আনার গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। এসময় বিজিবি সদস্যরা তরিকুল ইসলামকে আটক করতে সক্ষম হলেও মোঃ আব্দুল গফ্ফার নামে আরেকজন চোরাকারবারী পালিয়ে যায়। পরে আটক তরিকুলকে তল্লাশী করে তার ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও এক কেজি ৯৯৫ গ্রাম ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি মাদক মামলা এবং পলাতক আব্দুল গফফারের বিরুদ্ধে ০২টি অস্ত্র মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০