বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২০ ডিসেম্বর ২০২৩, ৪:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাশমিকার ‘ডিপফেক’ ভিডিও কাণ্ডে সন্দেহভাজনের খোঁজ পেয়েছে পুলিশ

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও মামলায় ৪ সন্দেহভাজনের সন্ধান মিলেছে। দিল্লি পুলিশ এ ৪ জনের খোঁজ পেয়েছে। আজ (২০ ডিসেম্বর) সকালে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই সূত্রে এমনটাই জানা গেছে।

ভারতে সম্প্রতি উদ্বেগ সৃষ্টি করেছে ‘ডিপফেক’ ভিডিও। একের পর এক এ ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন ভারতীয় শোবিজ তারকারা। এদের মধ্যে শুরুতেই শিকার হন রাশমিকা মান্দানা। তুমুল গতিতে সেই ‘ডিপফেক’ ভিডিও ভাইরাল হয়।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, এ মামলার তদন্তে দিল্লি পুলিশ ৪ সন্দেহভাজনের খোঁজ পেয়েছে। এনআই সূত্রের সংবাদ অনুযায়ী, এরা প্রত্যেকেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বলে মনে করা হচ্ছে, তারা ভিডিওটি তৈরি করেননি। ফলে মূল সন্দেহভাজনের এখনও সন্ধান চলছে।

সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, কালো ডিপনেক ড্রেস পরে একটি লিফটে উঠছেন ‘পুষ্পা’ অভিনেত্রী। এরপর এক সাংবাদিক ও গবেষক অভিষেক কুমার, শুরুতে এটি প্রকাশ্যে আনেন এবং ভিডিও ভুয়া বলে প্রমাণ করেন।

সোশ্যাল মিডিয়ায় তিনি আসল ভিডিওটি পোস্ট করেন। এমনকী তিনিও এ পরিস্থিতির মোকাবিলা করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কারণ ভারতে এ ‘ডিপফেক’-এর পরিমাণ ক্রমশ বেড়েই চলছে।

যে মূল ভিডিও সেটি আসলে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের। কিন্তু ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তার মুখ সরিয়ে সেখানে রাশমিকার মুখ সংযোজন করা হয়। এরপর একই ধরনের ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।

কিন্তু তার ছবি কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন কাজল, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো খ্যাতিমান নায়িকারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১০

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১১

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১২

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১৩

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৪

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৫

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৬

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৭

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৮

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৯

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

২০
error: Content is protected !!