বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৪ জুলাই ২০২৩, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন সিনেমায় আফরান নিশো!

বিনোদন ডেস্ক: ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আফরান নিশোর। এখনও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
এরই মধ্যে জানা গেল নিশোর নতুন সিনেমায় অভিনয়ের খবর।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা নির্মাণ করবেন আবরার আতহার। এর আগে যিনি থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছিলেন। যেখানে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেন আফরান নিশো।

জানা গেছে, গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে ‘সুড়ঙ্গ’র প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। আপাতত সিনেমাটি নিয়ে কিছুই বলতে নারাজ প্রযোজনা সংস্থা।

শুধু জানিয়েছে, তারা পরিকল্পনা করছে, সব ঠিক হলেই বিস্তারিত জানাবে। মুখ খোলেননি আফরান নিশোও।

তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুনের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং।

এদিকে, আবরার আতহার বলেন, আমি সিনেমা বানানোর প্ল্যান করেছি এটি সত্য; সবই প্রাথমিক আলোচনায় রয়েছে। আর্টিস্ট চূড়ান্তের বিষয়য়ে প্রাথমিক আলাপ হয়েছে। তবে শিগগিরই চূড়ান্ত করে সব জানাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০