বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ ডিসেম্বর ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গোলাম রেজার পথসভা জনসভায় পরিণত

এসএম হাবিবুল হাসান: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজার নির্বাচনী পথসভা হাজার হাজার মানুষের অংশগ্রহণে জনসভায় পরিণত হয়েছে।

শুক্রবার বিকালে শ্যামনগরের বংশীপুরে এই পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় নোঙর প্রতীকের প্রার্থী, সাবেক এমপি ও হুইপ এইচ এম গোলাম রেজা বলেন, ৭ জানুয়ারির নির্বাচন হবে জনগণের নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে জনগণ কোনো ভাবেই মেনে নেবে না। নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। বিশ্বের দরবারে এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নোঙর প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।

নোঙর প্রতীকের পথসভায় জি এম জিয়াউর রহমান জগনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ মায়াজ, ইঞ্জিনিয়ার ইউনুস আলী।

হাফেজ আব্দুর রশীদের সঞ্চালনায় নির্বাচনী পথসভায় অতিথি হিসাবে বক্তব্য দেন, শিমু-রেজা এমপি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ, অ্যাড. জি এম মুনসুর রহমান, সাংবাদিক আব্দুল হাকিম, মো. শহিদুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউপি সদস্য আল-মামুন, রবিউল জোয়ার্দার, গৌর পদ দাস, মো.আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য মো.নাসির উদ্দীন, মো.আবু ইছা, মোল্ল্যা জামাল উদ্দীন, প্রভাষক মুহাসিন হোসেন, নূরনগর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রমিক নেতা জি এম আব্দুল লতিফ, বাউল শিল্পী ফারুক বয়াতী, মো.আবু বকর সিদ্দিক, শেখ মফেজ, মো. আমিনুর রহমান, মোখলেসুর, সাবেক ইউপি সদস্য মো. আবুল বাসার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!