বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৮ নভেম্বর ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য: বাহাউদ্দিন নাছিম

রিজাউল করিম: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই নয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিঃশেষ করাই বিএনপি-জামায়াতের মূল লক্ষ্য। এই অপশক্তির হাত থেকে সোনার বাংলাকে বাঁচাতে হলে, অসাম্প্রদায়িক দেশ গড়তে হলে আমাদের প্রতিবাদ করতে হবে, রুখে দাড়াতে হবে। এজন্য সতর্ক পাহারা দিতে হবে। সজাগ থাকতে হবে। আজকে সাতক্ষীরায় তাদের দেখা যায় না, তারা নিঃশেষ হয়ে গেছে- এমন ভাবার কারণ নেই। ওরা যদি সুযোগ পায় ওরা কাউকে ছাড়বে না। যে হাত দিয়ে ওরা বোমা মারবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বুধবার (৮ নভেম্বর) সাতক্ষীরার লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি খুলনায় অনুষ্ঠিতব্য শেখ হাসিনার জনসভা সফল করার আহবান জানান।

সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক ও এসএম কামাল হোসেন, নির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, বাশদাহ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

১

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৩

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

৪

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

৫

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

৬

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

৭

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

৮

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

৯

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১০

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১১

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১২

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৩

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

১৪

‘বাপ-মা যদি বাঁদায় যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়’

১৫

কুষ্টিয়া কারাগারের আবাসিক কোয়ার্টারের চালে ককটেল বিস্ফোরণ

১৬

দেবহাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

১৭

দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৮

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১৯

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!