বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির গোয়ালডাঙ্গায় মেধাবী শিক্ষার্থী রাজার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: আশাশুনি সরকারি কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র রাজার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে গোয়ালডাঙ্গা বাজারের বকুলতলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আল মাহমুদ টেক্কা, নিহতের বড় ভাই আকাশ হোসেন বাদশা, বড় চাচা সাহেব আলী সরদার, বড়দল ইউনিয়ন ছাত্রদলের নেতা আবু হাসান, পাইকগাছা কলেজের সমন্বয়ক ফাহিম হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাইমুল ইসলাম, ইয়াসিন গাজী, নাফিজ গাজী, বাগেরহাট গভর্মেন্ট পিসি কলেজের শিক্ষার্থী রাজা মুরাদ সানা প্রমুখ।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী রাজা কখনোই আত্মহত্যা করতে পারে না। পূর্বের শত্রুতার জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গায়ে যে দাগগুলো পাওয়া গেছে সেগুলো স্বাভাবিক দাগ ছিল না। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবির জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে মানিকখালি ব্রিজের সামনে মৎস্য ঘেরের বাসা থেকে গলায় রশি দেওয়া অবস্থায় গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছেলে রাজা সরদারের মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০