বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে পিটিয়ে দাঁত ফেলে দিলেন এডিসি হারুন

ডেস্ক রিপোর্ট: ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের রমনা জোনের এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। পিটিয়ে তাদের দাঁত ফেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানা ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে পুলিশের রমনা জোনের এডিসি হারুন অপর এক বিসিএস নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে রাজধানীর বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈমকে সঙ্গে নিয়ে ওই নারী কর্মকর্তার স্বামী ঘটনাস্থলে গেলে বাকবিতণ্ডা হয়।

পরে এডিসি হারুন শাহবাগ থানা থেকে ফোর্স পাঠিয়ে ছাত্রলীগের দুই নেতাকে থানায় নিয়ে যান। সেখানে তাদের ব্যাপক নির্যাতন করা হয়। এতে ছাত্রলীগ নেতা নাইমের সামনের দাঁত পড়ে গেছে বলে জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।

ঘটনার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে ভিড় করেন। কিন্তু গেইট বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেননি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবির প্রক্টরিয়াল টিম শাহবাগ থানায় যান। আহত মুনিম প্রাথমিক চিকিৎসা নিলেও নাইমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা জোনের এডিসি হারুনকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার কোনো বক্তব্য জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০