বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ নভেম্বর ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হরতাল-অবরোধেও স্বাভাবিক ভোমরা বন্দরের বৈদেশিক বাণিজ্য

ডেস্ক রিপোর্ট: চলমান রাজনৈতিক পরিস্থিতিতেও স্বাভাবিক রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বৈদেশিক বাণিজ্য। গত ২৮ অক্টোবরের পর থেকে বিএনপি-জামায়াত টানা হরতাল-অবরোধ কর্মসূচি দিলেও এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।

বন্দর ব্যবহারকারীরা জানান, ২৮ অক্টোবরের পর অবরোধের প্রথম দিন সকলে একটু চিন্তিত ছিল। কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। প্রতিদিন স্বাভাবিক পরিমাণেই ভারতীয় পণ্যবাহী ট্রাক আসছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দেশের বিভিন্ন জায়গায় পণ্য চলে যাচ্ছে।

ভোমরা বন্দরের বিপ্লব ট্রেডার্সের ম্যানেজার শহীদুজ্জামান শিমুল জানান, ভোমরা বন্দরে এমনি কোনো সমস্যা নেই। পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, ভোমরা বন্দর ব্যবহারী সবগুলো সংগঠনের সার্বিক প্রচেষ্টায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনও সার্বক্ষণিক সহযোগিতা করছে। প্রতিদিন এখানে ভারত থেকে গড়ে ২৫০ থেকে ৩০০ ট্রাক আসে, বৃহস্পতিবারও সাড়ে ৩০০’র মতো ট্রাক এসেছে।

ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার এনামুল হক বলেন, হরতাল-অবরোধের কোনো প্রভাব ভোমরা বন্দরে পড়েনি। স্বাভাবিক নিয়মানুযায়ী প্রতিদিনই ২০ হাজার শ্রমিক-কর্মচারীর পদচারণায় মুখরিত থাকছে বন্দর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!