বাংলাদেশ, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবরোধে সড়কে বেড়েছে যান চলাচল, যাত্রী কম

ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন আজ সোমবার (১৩ নভেম্বর)। অবরোধের দ্বিতীয় দিনে রাস্তায় গণপরিবহনের সংখ্যা বাড়লেও যাত্রী সংখ্যা কিছুটা কম। এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে পুলিশ, বিজিবি ও র‌্যাব।

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, সাদ্দাম মার্কেট, মাদরাসা বাসস্ট্যান্ড, মাতুয়াইল, রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী এসব এলাকায ঘুরে বাসে অফিসগামী লোকজনের ভিড় দেখা গেছে, তবে অনেকে ব্যক্তিগত গাড়ি বের করেননি। আবার দূর-পাল্লার বাস দু-একটি ছাড়লেও যাত্রী সংখ্যা কম।

বাস চালক ও হেলপাররা বলছেন, যানবাহনে অগ্নিসংযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এতে গণপরিবহনে যাত্রী কম। দূরপাল্লার অধিকাংশ বাস ছেড়ে যায়নি।

সকাল থেকে রাজধানীর কোথাও অবরোধের সমর্থনে মিছিল, পিকেটিং চোখে পড়েনি। যদিও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থান করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জাগো নিউজকে বলেন, কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের এ অবস্থান অব্যাহত থাকবে। একজন ট্রাফিক পুলিশ জানান, মহাসড়কে অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহনের চাপ কিছুটা বেশি রয়েছে। তবে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

এদিকে, মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে গত শনি ও রোববার সড়ক অবরোধ করে শ্রমিকরা। এরপর থেকে এসব এলাকার গার্মেন্টসগুলো বন্ধ রয়েছে। সেকারণে বাস চলাচল কিছুটা কম এ এলাকায়। কুর্মিটোলা ও বিমানবন্দর সড়কেও একই চিত্র দেখা গেছে। তবে এ সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার চলাচল বেড়েছে।

কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য অপেক্ষমান যাত্রী মাহমুদুল সুরুজ বলেন, সড়কে যান চলাচল কিছুটা কম। বাস কম আসছে। মানুষ বাসস্ট্যান্ডগুলোতে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকছে।

যে কোনো পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও সড়কে গাড়ি নিয়ে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়ন, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১

ভাটায় কাজে যাওয়ার শর্তে দাদন নিয়ে পালিয়েছে ছেলে, সর্দার তুলে নিয়ে গেল মাকে

২

খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

৩

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি

৪

১১৪ বলে ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রুকের

৫

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

৬

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

৭

তালা থানার নতুন ওসি আব্দুল আলিম

৮

মুন্সীগঞ্জ বাজারে জামায়াত নেতার গণসংযোগ

৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন দরদির নতুন কমিটি গঠন: সভাপতি নয়ন পাল, সম্পাদক রাকিব

১০

মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

১১

সুন্দরবনের গোলখালী থেকে হরিণের পা মাথা চামড়া ও মাংস উদ্ধার

১২

হরিনগর অনির্বান ক্লাবের উদ্যোগে ১৬ দলীয় কেরাম প্রতিযোগিতা উদ্বোধন

১৩

তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা

১৪

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ, শিশুর মৃত্যু

১৫

পাটকেলঘাটায় ৮শ লিটার নারকেল তেল জব্দ, যাচাই হচ্ছে ভেজাল কি না

১৬

কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন পল্লী চিকিৎসকের মৃত্যু

১৭

বন্ধ হচ্ছে টুজি, চাপে বাটন ফোন

১৮

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

১৯

কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

২০