বাংলাদেশ, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ ডিসেম্বর ২০২৪, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বারসিকের সংলাপ: শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিতের দাবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট ও সমাধানে করণীয় বিষয়ক এক সংলাপে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। সংলাপে উঠে আসে পৌরসভার বস্তি এলাকাগুলোতে প্রায় ৭০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আবাসন মানুষের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও এই জনগোষ্ঠীর জন্য এখনো কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কথা বলেন।

সংলাপে ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান।

এতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভায় ৪৭টি বস্তি রয়েছে। যেখানে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করে। যা পৌর এলাকার মোট জনসংখ্যার ৩৫ শতাংশ। এই জনগোষ্ঠীর বেশিরভাগই বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সর্বস্বান্ত হয়ে গ্রাম থেকে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে তাদেরকেও যেমন নানা সংকটের মধ্যদিয়ে জীবনযাপন করতে হচ্ছে, তেমনি কোনো পরিকল্পনা না থাকায় সংকট আরও বাড়ছে।

সংলাপে বক্তারা বলেন, বস্তিগুলোতে পয়নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল, নেই বর্জ্য ব্যবস্থাপনার কোন সঠিক পরিকল্পনা। বস্তিতে প্রতিটি টয়লেট একাধিক পরিবার ব্যবহার করে, যা কোনভাবেই স্বাস্থ্যসম্মত নয়। পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ও ঘিঞ্জি।

তারা বলেন, ইটাগাছায় সড়কের পাশ থেকে উচ্ছেদ করা পরিবারগুলো এখনো খোলা মাঠে পলিথিন টানিয়ে বসবাস করছে। তাদের আবাসন নিশ্চিতের আশ্বাস দেওয়া হলেও তার কোনো অগ্রগতি নেই।

সংলাপে অংশগ্রহণকারীরা নগরের নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল বাসস্থান নিশ্চিতকরণ, বস্তির শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও কারিগরি শিক্ষা প্রদান, দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিশেষ ঝুঁকি ভাতা ও প্রণোদনা প্রদান এবং সবার জন্য বাসযোগ্য নগর পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করেন।

সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী অধ্যাপক পবিত্র মোহন দাস, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মিজানুর রহমান, গোলাম সরোয়ার, বস্তিবাসীদের মধ্যে রাজারবাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার, ইসলামপুরের ইসরাফিল হোসেন, আতির বাগানের আশরাফ আলী, কাজীপাড়ার এরশাদ আলী, ইটাগাছার খাদিজা খাতুন ও মুহিনুর ইসলাম, শিক্ষা, সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১০

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

১১

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

১২

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

১৩

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

১৪

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৫

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১৬

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১৭

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৮

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৯

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০
error: Content is protected !!