বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৩, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিটার হাসের সঙ্গে আনঅফিসিয়াল কথা হয়েছে : চুন্নু

ডেস্ক রিপোর্ট: মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে চিঠির বাইরেও রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, চিঠির বাইরেও সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। সেইগুলো আনঅফিসিয়াল কথা।

সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন চুন্নু।

চুন্নু বলেন, রাজনৈতিক বিষয়ে তো কথা হয়েছে, সেইগুলো আনঅফিসিয়াল। মতবিনিময় হয়েছে, সৌজন্য কথাবার্তা হয়েছে। এছাড়া অনেক কথাবার্তা হয়েছে।

তিনি আরও জানান, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুয়ের লেখা একটা চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া চিঠি পড়ে বৈঠকে উপস্থিত সবাইকে জানিয়েছেন বলে উল্লেখ করেন চুন্নু। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার যে এখানে(বাংলাদেশ) অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জাতীয় পার্টি কি জানিয়েছে— এ বিষয়ে জানতে চাইলে চুন্নু বলেন, এটা তো আমাদের অভ্যন্তরীণ বিষয়। তাদেরকে কেন জানাবো? বাংলাদেশের জনগণের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০