বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ নভেম্বর ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার

বিনোদন ডেস্ক: ‘মুজিব’ সিনেমার টেস্ট ইনিংস শেষে এবার যেন টি-টোয়েন্টিতে নেমেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরপর কয়েকটি প্রজেক্টে যুক্ত হয়েছেন। গেলো শুক্রবারই (১০ নভেম্বর) খবর এলো, ‘নীলচক্র’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন আরেকটি চমক নিয়ে হাজির শুভ।

এবার সিনেমা নয়, ওয়েব সিরিজ। সেটা আবার ঢাকা থেকে নয়, নির্মিত হবে কলকাতায়। যেখানে শুভর বিপরীতে থাকছেন টলিউডের প্রশংসিত অভিনেত্রী সোহিনী সরকার। সিরিজটির নাম ‘লহু’। নির্মাণে রাহুল মুখার্জি। যিনি এর আগে ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নামে দুটি ছবি বানিয়ে প্রশংসা পেয়েছেন।

জানা গেছে, ‘লহু’ সিরিজটি প্রযোজনা করছে বাংলাদেশের প্রতিষ্ঠান চরকি। এটার মাধ্যমেই প্রতিষ্ঠানটি কলকাতায় তাদের কার্যক্রম শুরু করছে। চলতি মাসেই শুরু হচ্ছে সিরিজটির শুটিং।

‘মুজিব’-এ চমকপ্রদ পারফর্মেন্স, পরপর সিনেমা-সিরিজের খবর, এসব নিয়ে আরিফিন শুভ বললেন, ‘শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের যত দর্শক আছেন, তাদের জন্যেও এক্সসাইটমেন্টের যে, পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে। প্রস্তুতি হিসেবে আমি স্ক্রিপ্টটা পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কি রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। আর সর্বোপরি আমার দর্শকের ভালোবাসা, দোয়া ও সাপোর্টের জন্য এতো কিছু; তাদের প্রতি কৃতজ্ঞতা।’

এদিকে ‘লহু’ সিরিজ নিয়ে উচ্ছ্বাসের বার্তা পাঠালেন সোহিনী সরকারও। তার ভাষ্য, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

নির্মাতা রাহুল মুখার্জি জানিয়েছেন, একটি পাহাড়ি অঞ্চলকে ঘিরে এগোবে সিরিজটির গল্প। যেখানে একটি সক্রিয় গোষ্ঠীকে সামলানোর জন্য এক বিশেষ দল যায়। তারপর কী কী ঘটে, সেটাই উঠে আসবে রহস্য-রোমাঞ্চের মাধ্যমে। সিরিজটিতে আরও থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০