বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ মার্চ ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো সরকারিভাবে চালু হচ্ছে ইন্টার্নশিপ

ডেস্ক রিপোর্ট: নীতিমালা জারির পর বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সর্ব প্রথম ইন্টার্নশিপ চালু করছে। ইন্টার্নশিপে আগ্রহী হাজারের অধিক প্রার্থীর আবেদন থেকে বাছাই করা ১০ জনকে কাজের সুযোগ দেওয়া হচ্ছে।
সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে ইন্টার্নশিপ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

এ সময় নব মনোনয়নপ্রাপ্ত ইন্টার্নদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্লানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩-এর অধীন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ব প্রথম ইন্টার্নশিপ চালু করছে। বিভিন্ন ধাপ অতিক্রম করে এক হাজার ৯৪ জন আবেদনকারীর মধ্য থেকে ১০ জন ইন্টার্ন চূড়ান্ত করা হয়, যাদের মধ্যে ছয় জন নারী ও চার জন পুরুষ ইন্টার্ন। ইন্টার্নদের প্রশিক্ষণ আগামী ৩০ জুন সমাপ্ত হবে।

তিনি আরও জানান, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ইন্টার্নশিপের উদ্যোক্তা এবং আমরাই কাজটা শুরু করছি। ইন্টার্নশিপ চালুর জন্য অন্যান্য মন্ত্রণালয়ও আমাদের সঙ্গে যোগাযোগ করছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টার্নদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবাকে পরিণত হওয়ার আহ্বান জানানো হবে। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মধ্যমে দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত করার জন্য এসকল নবীন ইন্টার্ন যারা সামনের দিনগুলোতে দেশ পরিচালনায় আসবে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হবে।

দেশের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ও অভিজ্ঞ মানবসম্পদ সৃষ্টি, পাঠ্যপুস্তকের জ্ঞানের সাথে কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর সুযোগ রেখে গতবছরের ২২ অক্টোবর ইন্টার্নশিপ নীতিমালা, ২০২৩ এর গেজেট প্রকাশ করে সরকার।

নীতিমালা অনুযায়ী, ইন্টার্ন প্রতিমাসে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ ভাতা প্রাপ্য হবে। ভাতা ছাড়া ইন্টার্ন অন্য কোনো ভাতা বা সুবিধা প্রাপ্য হবে না। ভাতা প্রাপ্তির প্রাক্কালে প্রতিমাসে ইন্টার্নকে তার সন্তোষজনক কর্মকালের বিষয়ে সুপারভাইজারের কাছ থেকে প্রত্যয়ন সংগ্রহ করতে হবে।

ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাচ থেকে কর্মে নিযুক্ত রয়েছে, মর্মে কোনোরূপ প্রত্যয়ন প্রাপ্য হবে না, সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নশিপ প্রদানকারী প্রতিষ্ঠান থেকে সনদ প্রাপ্য হবে।

ইন্টার্নশিপ সম্পন্ন করা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো চাকরির ক্ষেত্রে প্রাধিকার বা অগ্রাধিকার হিসাবে গণ্য হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

২

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৩

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৪

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৫

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৬

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৭

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৮

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৯

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১০

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১১

মানব পাচার প্রতিরোধে সভা

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৩

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৪

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৫

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৬

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৭

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৮

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৯

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

২০