বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাঁকড়া ব্যবসায়ীকে চালানের ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা ঘুষ নিলেন ফারুক হোসেন

এম জুবায়ের মাহমুদ: কাঁকড়াসহ ব্যবসায়ীকে আটক করে ফারুক হোসেন নামের এক বনকর্মী ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশনের সামনের সড়কে ঘটনাটি ঘটে। এ ঘটনার প্রতিকার দাবি করে ভুক্তভোগী কাঁকড়া ব্যবসায়ী শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের মাহাবুব হোসেন মঙ্গলবার রেঞ্জ কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

দাতিনাখালী গ্রামের মোসলেম সানার ছেলে মাহাবুব জানান, কয়রার জোড়শিং এলাকা থেকে দু’টি বস্তায় ১২৫ কেজি কাঁকড়া নিয়ে তিনি বুড়িগোয়ালীনি ফিরছিলেন। কোবাতক স্টেশনের সামনে পৌঁছালে সেখানকার ইনচার্জ ফারুক হোসেনের সিগনাল পেয়ে তিনি কাঁকড়া বহনকারী মোটর সাইকেল থামান। এসময় কাঁকড়া ক্রয়ের কোন কাগজ না থাকার অভিযোগে মোটর সাইকেল ও কাঁকড়াসহ তাকে আটক করে চালান দেয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেন।

মাহাবুব আরও জানান, পাশ নিয়ে সুন্দরবনে যাওয়া বনজীবীদের থেকে তিনি জোড়শিং এলাকায় বসে ঐ কাঁকড়া ক্রয় করেন। এ ঘটনার প্রতিকারসহ ভয় দেখিয়ে হাতিয়ে নেয়া টাকা উদ্ধারে তিনি রেঞ্জ কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

এবিষয়ে কোবাতক স্টেশন ইনচার্জ ফারুক হোসেন জানান, আমাকেও রেঞ্জ অফিসে যেতে বলা হয়েছে। নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রোজা সংযমের সময়ে এমন মিথ্যার বিচার আল্লাহ করবেন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘটনাটি জানতে পেরে অভিযোগকারী মাহাবুব হোসেনকে মঙ্গলবার বিকালে রেঞ্জ কার্যালয়ে আসতে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির সামনে তাকে জিজ্ঞাসাবাদে সত্যতা প্রমাণ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১০

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১১

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১২

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১৩

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৪

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৫

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৬

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৭

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৯

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

২০
error: Content is protected !!