বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ ফেব্রুয়ারি ২০২৪, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুটানকে ৪-০ ব্যবধানে হারালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার।

সেই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিলেন কোচ সাইফুল বারী টিটু। মূল একাদশে আনলেন নয়টি পরিবর্তন। বেঞ্চের ফুটবলারদের নিয়েই দল জিতলো ৪-০ ব্যবধানে।
আজ দিনের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। ম্যাচের পর ভারতের কোচ শুক্লা দত্ত বলেছিলেন বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা। তবে বাংলাদেশের ফুটবলারদের সেই বিশ্রামের সুযোগটা করে দিলেন কোচ টিটু।

ম্যাচের শুরু থেকেই ভুটানের বিপক্ষে চড়াও হয়ে খেললো বাংলাদেশ। যেন মূল একাদশই খেলছে মাঠে। অন্যদিকে ম্যাচে উল্লেখযোগ্য কোনও সুযোগই তৈরি করতে পারলো না ভুটান।

ম্যাচের ১৮ মিনিটে নুসরাত জাহান মিতুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বল নিয়ে ডি বক্সে ঢুকে পরে লুৎফরা আক্তার লিমা। তার ক্রসে গোলে শট নেয়ার চেষ্টা করেন ঐশি খাতুন। গোল পোস্টের সামনে ভুটানের ফুটবলাররা জটলা পাকিয়ে ফেলে। জটলার মধ্য থেকে বল ক্লিয়ার করতে পারছিলেন না তারা। এলোমেলো ডিফেন্ডিংয়ের সুযোগ কাজে লাগান নুসরাত জাহান মিতু। ফাকায় বল পেয়ে ডান পায়ের দারুন শটে বল জালে জড়ান তিনি। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ঐশি খাতুন। নুসরাত জাহান মিতুর নেয়া কর্নারে হেড থেকে ব্যবধান বাড়ান ঐশি।

বিরতির পর খেলার ছন্দ ধরে রাখে বাংলাদেশ। একই ধারায় আক্রমণ করতে থাকেন তারা। যার ফলে ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। এক সতীর্রে কাছ থেকে পাস পেয়ে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে ভুটানের ডিফেন্ডার নিমা সেলদনকে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন ঐশী। তার গড়ানো ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান তৃষ্ণা রানী।

৬৩ মিনিটে ভাগ্যপ্রসুত গোল পায় বাংলাদেশ। ভুটান গোলরক্ষক দীক্ষা গোল কিক করে বল দেন সতীর্থ ডিফেন্ডার শেন্ডু শেরিংকে। ততক্ষণে বল কেড়ে নিতে পেছনে থেকে দৌড়ে এগিয়ে আসেন ঐশী। শেন্ডু বলটি ব্যাকপাস দেন দীক্ষাকে। কিন্তু বলের গতি ছিল কম। ঐশী বলের দখল নিতে শেন্ডুকে ততক্ষণে পেছনে ফেলেছেন। দীক্ষাও বিপদ বুঝে সামনে এগিয়ে এসে বলে পা চালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ডান পায়ের গড়ানো শট নেন ঐশী। দীক্ষা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। অসহায়ের মতো তাকিয়ে দেখলেন বল জালে জড়ালো!

প্রথম ম্যাচে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল ভুটান। পরের ম্যাচে নেপালের কাছে ১-০ গোলের হার। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৪-০ গোলের হার। কোনও পয়েন্ট ছাড়া খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে তাদের।

আগামী ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ছয়টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০