বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেসিসি ইন্ডিভিজুয়্যাল টাইম ট্রায়ালে সাতক্ষীরার তাওহিদ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: খুলনা সাইক্লিং কমিউনিটির আয়োজনে কেসিসি ইন্ডিভিজুয়্যাল টাইম ট্রায়াল সিজন-১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) খানজাহান আলী সেতুর পশ্চিম পাশের অফ রোডে বিরাট খেয়াঘাট পর্যন্ত আপ-ডাউন ২০ কিলোমিটারের এ রেস অনুষ্ঠিত হয়।

এতে সাতক্ষীরা সাইক্লিস্টস্ এর মোঃ তাওহিদ হাসান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ঢাকার টার্টেল স্কোয়াডের তামিম আব্দুল্লাহ ও সায়েম মাহমুদ যথাক্রমে ১ম রানার্সআপ ও ২য় রানার্সআপ হয়েছেন।

‘মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকি, সুষ্ঠু দেশ বিনির্মাণে ভুমিকা রাখি’ স্লোগানে অনুষ্ঠিত রেসটিতে কক্সবাজার, যশোর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার সাইক্লিস্ট টিমের রেসাররা অংশগ্রহণ করে।

রেসের কো-অর্ডিনেটর ও খুলনা সাইক্লিং কমিউনিটির এডমিন মো. মোস্তফা কামাল বলেন, খুলনা সাইক্লিং কমিউনিটি একটি অরাজনৈতিক সাইক্লিং সংগঠন। সাইক্লিং প্রসারের জন্য সংগঠনটি ফ্রাইডে রাইডিং, মর্নিং রাইডিং, ইভিনিং রাইডিংসহ বিভিন্ন ইভেন্টর আয়োজন করে থাকে। তরুণ প্রজন্মকে সাইক্লিংমুখী করাই এই কমিউনিটির মূল লক্ষ্য।
রেসটিকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করে রাসেল সাইকেল স্টোর, ট্রাভেল গুডস বিডি, স্ট্রাইড স্পোর্টস্ অ্যান্ড ফ্যাশন ওয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১০

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১১

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১২

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৩

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৫

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৬

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৭

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

১৮

শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

১৯

পাইকগাছায় বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

২০
error: Content is protected !!