বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১৮ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১৮ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় একটি ইজিবাইক আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকালে পুটখালীর মসজিদবাড়ী চেক পোস্ট হতে ১৮টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক আকতারুল ইসলাম (২০) বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বক্কর’র ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুটখালী বিওপিতে কর্মরত জেসিও নায়েব সুবেদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ১৬৮ আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মসজিদবাড়ী চেক পোস্ট পাকা রাস্তা হতে ১৮টি স্বর্ণের বার (ওজন ২.০৮০ কেজি) ও একটি ইজিবাইকসহ আকতারুল ইসলামকে আটক করে। আটককৃত স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৬ টাকা।

তিনি আরো জানান, আটককৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়ার হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০