বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাফিয়া সংশ্লিষ্টতায় ইতালিতে দুই শতাধিক ব্যক্তির সাজা

আন্তর্জাতিক ডেস্ক | চাঁদাবাজি, চুরি ও মাদক পাচারের মতো অভিযোগে সাজা হলো দুইশর বেশি মাফিয়া কর্মীসহ ইতালির সরকারি কর্মীদেরও। তিন বছর ধরে চলা মামলায় অবশেষে রায় ঘোষণা হলো।

সোমবার ইতালির একটি আদালতে দুইশজনকে দোষী সাব্যস্ত করে সাজা শোনানো হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, কুখ্যাত মাফিয়া চক্র ‘এনদ্রাঙ্গেতা’-র সঙ্গে জড়িত ছিলেন তারা।

বিশ্বের অন্যতম ক্ষমতাশালী মাফিয়া চক্রদের মধ্যে একটি এ এনদ্রাঙ্গেতা। ইতালির এ মামলা ও তারপরের এ রায় এনদ্রাঙ্গেতার কার্যকলাপে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

এনদ্রাঙ্গেতার শীর্ষ দুই নেতাকে ৩০ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে৷

এই মামলায় ৩২২ আসামির বিরুদ্ধে লড়ছিলেন সরকারি আইনজীবীরা। তাদের বিরুদ্ধে উঠেছিল মাদক ও অস্ত্র পাচার, চাঁদাবাজি ও মাফিয়া কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার মতো অভিযোগ। উল্লেখ্য, ‘মাফিয়া সংযোগ’ ধারাটি ইতালির আইনে অন্তর্ভুক্ত আছে।

দক্ষিণ ইতালির লামেজিয়া টেরমে শহরে বিশেষভাবে স্থাপিত একটি ভবনে চলে মামলার বিচারের কাজ। বিচার চলাকালে ভবনটিতে উচ্চস্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ৷

মাফিয়া চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১১ বছরের কারাবাসের সাজা পান জিয়ানকার্লো পিত্তেল্লি। তিনি বর্তমানে ইতালিতে ক্ষমতাসীন জোটসঙ্গী দল ফরজা ইটালিয়া দলের সাবেক সদস্য।

দক্ষিণ ইটালির কালাব্রিয়া অঞ্চলে নিজেদের ঘাঁটি থেকে গোটা ইউরোপজুড়ে কোকেন পাচার চালায় এনদ্রাঙ্গেতা বলে মত বিশিষ্ট অ্যান্টি-মাফিয়া প্রসিকিউটরদের।

গণপরিসরে বিভিন্ন ক্ষেত্রে এনদ্রাঙ্গেতা সদস্যদের দেখা যায়, যেমন নগর পরিষদের কার্যালয় বা আদালত বা হাসপাতালেও৷ ইতালি ছাড়াও তাদের কর্মকাণ্ড ছড়িয়ে আছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার বিভিন্ন স্থানে।

এর আগে, এরদ্রাঙ্গেতা সদস্যদের ইউরোপের অন্যান্য জায়গা ছাড়াও ব্রাজিল ও লেবানন থেকে গ্রেপ্তার করা হয়৷

ইতালির রাজনীতিক ও সাবেক অ্যান্টি মাফিয়া চিফ প্রসিকিউটর ফেদেরিকো কাফিয়েরো দে রাহো বার্তা সংস্থা এপিকে বলেন, এ মামলা ও বিচারের গুরুত্ব অপরিসীম। কারণ প্রথমত, এনদ্রাঙ্গেতার বিরুদ্ধে মামলাটি শুধু কালাব্রিয়ার জনতাকে নয়, গোটা দেশের জনতাকেই অর্থবহ বার্তা দেয়। ইউরোপিয়ান ও বৈশ্বিক স্তরেও এর প্রভাব রয়েছে, কারণ এনদ্রাঙ্গেতা বিশ্বের অন্যতম শক্তিশালী মাফিয়া সংগঠন, যারা মাদকের গতিবিধিসহ আরও অনেক কিছুই নিয়ন্ত্রণ করে।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!