বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ নভেম্বর ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এ হামলা চালানো হচ্ছে, যেখানে ইসরায়েলি বোমায় গোষ্ঠীটির সাত যোদ্ধা নিহত হন।

৭ অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। তখন থেকেই লেবানন ও ইসরায়েল সীমান্ত ক্রমবর্ধমান উত্তেজনার সাক্ষী হয়েছে। এ সীমান্তে অনেকবারই কামানের গোলা নিক্ষেপ ও রকেট হামলার ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহ বলেছে যে, তারা ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ২০টিরও বেশি হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলি বাহিনীতে হতাহতের ঘটনাও ঘটেছে।

একটি হামলা চালানো হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরের সাফেদ শহরের কাছে এইন জেইতিমের সামরিক ঘাঁটিতে। এতে ৪৮টি কাতিউশা রকেট ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ।

হামলায় ভারী বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। গেল মাসে সংঘাত শুরুর পর থেকে ইরান-সমর্থিত গোষ্ঠীটির সবচেয়ে বড় রকেট হামলার ঘটনা এটি।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামলার জবাবে তাদের হেলিকপ্টার ও যুদ্ধবিমান হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত হেনেছে। পাশাপাশি তাদের রকেট উৎক্ষেপণের স্থানেও আঘাত করেছে।

লেবাননের জাতীয় বার্তাসংস্থা বলছে, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করেছে।

হিজবুল্লাহ বলছে, ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি ইসলামি আন্দোলনের হামলার পর থেকে তারা হামাসের সমর্থনে কাজ করছে। হামাসের হামলায় ইসরায়েল এক হাজার ২০০ এর মতো লোকের প্রাণ যায়, যাদের বেশিরভাগই বেসামরিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১০

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৩

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৪

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৫

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৬

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৭

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৮

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

১৯

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

২০
error: Content is protected !!