বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ ডিসেম্বর ২০২৩, ৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি এবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে : চুন্নু

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন হলো সরকার পরিবর্তনের একমাত্র পথ। যেহেতু এবার নির্বাচনে বিএনপি আসেনি, সেই ভোট আমরা পাব আশা করে নির্বাচনে এসেছি। ভোটাররা আস্থা রাখতে পারে এমন পরিবেশ হলে এবার আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা নির্বাচনের জন্য আওয়ামী লীগের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপ করেছি। আমরাও যোগাযোগ করেছি, তারাও যোগাযোগ করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, নির্বাচন ভালো করার জন্য যা যা দরকার তারা তাই করবে। আবারও আজ-কালকের মধ্যে আলোচনা হতে পারে। যোগাযোগ আছে আমাদের সঙ্গে।

তিনি বলেন, আমাদের বেশিরভাগ প্রার্থী এলাকায় আছেন। তাদেরকে আমি বলে দিয়েছি সেখানে আছেন ভালো, তবে এখনই নির্বাচনী প্রচারণার কোনো সুযোগ নেই। এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী কী বলেছেন সে বিষয়ে আমার কথা বলার কোনো সুযোগ নেই। আমাদেরকে বিশ্বাস করেন কি করেন না, সেটা ওনার বিষয়। এই বিষয়ে আমাদের কোনো কমেন্ট নেই। আমরা একটা কথাই বলতে পারি, জাতীয় পার্টি নির্বাচন করার জন্যই এসেছে। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য জাতীয় পার্টি আসেনি। আমরা একটা জিনিস চেয়েছিলাম নির্বাচন কমিশন ও সরকারের কাছে সেটা হচ্ছে— ভোটাররা যেন আসতে পারে এবং পরিবেশ সুন্দর হয় এটাই আমাদের মেইন দাবি ছিল। নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো অবকাশ নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০