বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১ মে ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মহান মে দিবস: হাড়ভাঙা পরিশ্রম করেও পুরুষের অর্ধেক মজুরি পান মুণ্ডা নারীরা

মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): বতর্মানে ধান কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন মুণ্ডা নারীরা। এ কাজের জন্য পুরুষের অর্ধেক মজুরি পান তারা। বৈষম্যের শিকার হয়েও জীবন জীবিকার তাগিদে হাড়ভাঙ্গা পরিশ্রম করে টিকা থাকার সংগ্রামে লিপ্ত খুলনার উপকূলীয় কয়রা উপজেলার আদিবাসী মুণ্ডা নারীরা।

কাকডাকা ভোরে শুরু হয় উষা রানী মুণ্ডার (৩৫) দিন। সকালে রান্না করে খেয়ে অন্য নারীদের সঙ্গে ঘেরের বাঁধ বাঁধতে যান তিনি। দুপুরে এসে পরিবারের সদস্যদের জন্য রান্না করেন। এরপর খেয়ে আবার বিলে কাজের জন্য ছোটেন।

এভাবেই হাড়ভাঙা পরিশ্রম করেন ময়না মুণ্ডাসহ খুলনার কয়রা উপজেলা সদরের ৬নং কয়রা গ্রামের মুণ্ডা সম্প্রদায়ের নারী দিনমজুরেরা।

মাঠে পুরুষের সমান কাজ করেও মজুরি পান কম। নারীরা যে কাজে ২০০ টাকা মজুরি পান, সেই একই কাজ করে পুরুষ শ্রমিকেরা পান ৪০০ টাকা।

সুন্দরবন আদিবাসী মুণ্ডা নারী সংস্থার সভানেত্রী সাধনা মুণ্ডা বলেন, বর্তমানে কয়রায় মুণ্ডা নারী শ্রমিক আছেন ২৭৯ জন। তাঁরা যেমন পরিশ্রমী, তেমনি সময়নিষ্ঠ। সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরা থেকে শুরু করে মাঠে শস্যবীজ রোপণ, ধান লাগানো, ধান কাটা, ক্ষেতের বিভিন্ন তরিতরকারী লাগানো কাজে পুরুষের চেয়ে এসব নারী বেশি শ্রম দেন। এরপরও মজুরি পান পুরুষের অর্ধেক।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন, নারীরা হাড়ভাঙা পরিশ্রম করলেও পুরুষের সমান মজুরি পাচ্ছেন না, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি, নারী শ্রমিকদেরও সমান মজুরি দেওয়া উচিত।

কয়রা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসিমা আলম বলেন, অনেক আগে থেকেই নারী ও পুরুষ শ্রমিকের মধ্যে শ্রমের মজুরি বৈষম্য চলছে। নারীরা যে শ্রম দেন, টাকার অংকে হিসাব করলে সেটা পুরুষের চেয়ে বেশি হওয়ার কথা। আসলে এ অঞ্চলে নারী শ্রমিকদের সব সময় উপেক্ষিত রাখা হয়েছে। সামাজিক সচেতনতাই এই বৈষম্য দূর করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল ৫০টি মহিলা সমিতি

বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ১০ গোল

শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন করলেন সাতক্ষীরার শায়নী

স্থানীয় ভোট: ২৩-২৫ সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে ইসির সংলাপ

অন্যায় প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: কাউসার আজিজ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩

কলারোয়ায় এবার ২৬০টি মৌবাক্স পুকুরে ফেলে লাখ লাখ মৌমাছি হত্যা!

সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি

ডোপ টেস্টে পজেটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ডাকসুর সংগ্রহশালায় এবার গোলাম আযমের জুতাপেটার ছবি

১০

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী

১১

হাম উপসর্গে আরও ৮ জনের মৃ/ত্যু, আক্রান্ত ১২৩২

১২

ইউপি নির্বাচন ৭ ধাপে, প্রথম ভোট ১২ নভেম্বর

১৩

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৪

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

১৫

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

১৬

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

১৭

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

১৮

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

১৯

নতুন পেসার খুঁজবে বিসিবি

২০
error: Content is protected !!