বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মোমবাতি প্রজ্জ্বলনসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সাংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন এবং সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ, দেবহাটা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ও ভিডিপি অফিসার আশালতা খাতুন, আরডিও তানজিয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, জামসেদ আলম, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, কৃষকলীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ সাইফুদ্দিন ইয়াহিয়া।

পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া দিবসটি পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।

পরে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন এবং রাত ৮টায় উপজেলা পরিষদ চত্বরে এক মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ব্লাক আউট কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কা‌লিগ‌ঞ্জে সেফ‌টি ট‌্যাং‌কে নে‌মে অ‌ক্সি‌জেন সংক‌টে প্রাণ গেল দুইজ‌নের, আ/হ/ত ১

১

অবৈধ অনুপ্রবেশ রোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি

২

পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো ‌দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব

৩

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

৪

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

৫

বিপদে অন্যের পাশে দাঁড়ানোর অমূল্য প্রতিদান

৬

শরীরে ট্যাটু, অজু হবে?

৭

প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ

৮

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

৯

মারা গেছেন অভিনেতা সোহেল খান

১০

১৬ ডিসেম্বর হাসিনার ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

১২

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

১৪

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১৫

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

১৬

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

১৭

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

১৮

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১৯

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

২০
error: Content is protected !!