বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্যাংক-বুলডোজার নিয়ে আল-শিফায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ট্যাংক ও বুলডোজার নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালের বিপুলসংখ্যক রোগী ও আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা মৃত্যুঝুঁকিতে পড়েছেন।

আতঙ্ক ছড়িয়েছে তাদের মধ্যে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টা থেকে শুরু হয় এই অভিযান শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এর সত্যতা স্বীকার করে ইসরায়েল জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছে হাসপাতালটিতে ঘাঁটি গেড়েছে হামাসযোদ্ধারা। মূলত আল-শিফা হাসপাতালে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। হাসপাতালের বিশেষ বিশেষ অংশে তারা এ অভিযান চালাচ্ছে।

আল-শিফা হাসপাতালের চিকিৎসক আহমেদ আলজাজিরাকে মোখাল্লালাতি বলেন, হাসপাতাল ক্যাম্পাসে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার প্রবেশ করেছে। এতে হাসপাতালটিতে ৬৫০ জন রোগী আটকা পড়েছেন। তাদের মধ্যে অন্তত ১০০ জনের অবস্থা সংকটাপন্ন। হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেওয়া নারী ও শিশুসহ কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনির জীবন এখন ঝুঁকিতে।

তিনি বলেন, পরিস্থিতি খুবই খারাপ। আমরা রোগী ও আশ্রয় নেওয়াদের শান্ত করার চেষ্টা করছি।

হাসপাতালে প্রবেশের আগে কয়েক ঘণ্টা ধরে এর আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী।

চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি জানান, লাগাতার বিস্ফোরণের শব্দ শুনছিলেন তিনি ও রোগীরা। হাসপাতালসহ ওই এলাকা বেশ কয়েকবার কেঁপে উঠেছিল। গোলাগুলির শব্দও শুনেছেন তিনি।

আল-শিফায় অভিযান চালানোর ইঙ্গিত অবশ্য ইসরায়েল আগে থেকেই দিয়ে আসছিল। তাদের অভিযোগ ছিল, হামাসের সদস্যরা হাসপাতালটিতে লুকিয়ে আছে এবং সেখান থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে।

যদিও হামাস থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এ বিষয়ে চিকিৎসক আহমেদ মোখাল্লালাতি বলেন, আমরা জানি না তারা (ইসরায়েলি বাহিনী) আমাদের কী করবে। আমরা জানি না তারা মানুষকে হত্যা করবে নাকি সন্ত্রাস করবে। আমরা জানি যে তাদের সমস্ত প্রচার মিথ্যা এবং তারাও জানে আল-শিফা মেডিকেল সেন্টারে হামাসযোদ্ধাদের চিহ্ন নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০