বাংলাদেশ, রবিবার, ০৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ এপ্রিল ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় রাসায়নিক দিয়ে পাকানো ৮ টন আম বিনষ্ট

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে পাকােনা বিপুল পরিমান অপরিপক্ক আম জব্দ করেছে প্রশাসন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান পরিচালনা করে এসব আম জব্দ করেন।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের তথ্য মতে, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে অপরিপক্ক আম পাকিয়ে রাজধানীতে পাঠানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ৪টি আমের ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে ৩টি ট্রাকে ৩৭০টি প্লাস্টিকের ক্যারেটে ৮ টন রাসায়নিক মিশ্রিত অপরিপক্ক পাঁকা আম ছিল। এছাড়া আরও একটি মিনি পিকআপ ভর্তি কাঁচা আম জব্দ করা হয়। তবে ওই আমে কোন প্রকার রাসায়নিকের উপস্থিতি না পাওয়ায় উপ-সহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে স্থানীয় বাজারে আঁচারের জন্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, সরকারি নির্দেশনার বাহিরে অতি মুনফার আশায় বেশ কিছু ব্যবসায়ী রাসায়নিক দিয়ে আম পাঁকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন। সাতক্ষীরার আমের বাজার ভাল হওয়ায় অপরিপক্ক অবস্থায় আগাম আম পেড়ে তা বাজারজাত করা হচ্ছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সাতক্ষীরার আমের বাজার নষ্ট করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম পাঁকিয়ে রাজধানীতে পাঠাচ্ছেন। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক অভিযান চালিয়ে ৮ টন আম জব্দ করা হয়। আম গুলো অপরিপক্ক এবং রাসায়নিক দিয়ে পাঁকানোর ফলে এটি খাওয়ার অনুপোযোগী। তাই আমগুলো জব্দ পরবর্তী দেবহাটা ফুটবল মাঠ বিনষ্ট করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পাইকগাছায় এনজিও ‘ঢেউ’ এর বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন

এবারের বিশ্বকাপের বল চলবে চার্জে, বলটির দাম কত

খোদ মার্কিন কর্মকর্তারাই ‘ইসরায়েলের গোয়েন্দা নজরদারিতে’

আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় মিশরের মুখোমুখি ব্রাজিল, একাদশে ৪ পরিবর্তন

বাজেট অধিবেশন: সংবিধান ‘সংশোধন নাকি সংস্কার’ বিতর্কে উত্তাপের আভাস, সংসদীয় কমিটিতেও চমক

১০

শুটিংয়ে চুম্বন দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন প্রিয়া

১১

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

পটপটির সৌন্দর্য ‎|| তারিক ইসলাম

১৩

ভারতীয় দলে ডাক পেল ১৫ বছরের বিস্ময়বালক বৈভব

১৪

পলাশপোলে পৈত্রিক দোকানঘর দখলের লক্ষ্যে হামলা ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৫

দেবহাটায় ভারতীয় গলদা রেণু জব্দ, খালে অবমুক্ত

১৬

বিএনপি নেতা হেদায়েতুল ইসলামের ওপর হামলা, আটক ২

১৭

বিএনপি নেতা ওহিদুজ্জামান অহিদ আর নেই

১৮

শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

১৯

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

২০